অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৪০আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৪১

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। বুধবার লঙ্কানদের ৬ উইকেটে হারিয়ে প্রাথমিক লক্ষ্য পূরণ করেছে তারা। তিন ম্যাচের সবকটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জয়ের নায়ক আশিকুর রহমান শিবলি। তার অপরাজিত সেঞ্চুরিতে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পেরেছে লাল-সবুজ দল। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে এদিন টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৯৯ রান। জবাবে ৫৫ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা।

যদিও মামুলি লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বাংলাদেশকে হোঁচট খেতে হয়েছিল। প্রথম ওভারে রানের খাতা না খুলে আউট হন জিসান আলম। এরপর ওপেনার আশিকুর রহমান শিবলি ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান মিলে ৭৪ রানের জুটি গড়েন। রিজওয়ান ৩৯ বলে ৩২ রানে আউট হলে শিবলির সঙ্গে জুটি গড়েন আরিফুল ইসলাম। তৃতীয় উইকেটে তারা দু’জন যোগ করেন আরও ৫৭ রান। আরিফুল ৪৪ বলে ১৮ রান করে আউট হয়েছেন। 

জয় থেকে ৯ রান দূরে থাকতে আউট হন আহরাম আমিন (২৩)। তখন আশা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করে গেছেন ওপেনার আশিকুর। তার ব্যাটেই জয় সূচক রানটি আসে বাংলাদেশের। সবমিলিয়ে ১৩০ বলে ১১ চার ও ২ ছক্কায় ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আশিকুর। অনবদ্য এই ইনিংস খেলে ম্যাচ সেরাও হয়েছেন এই তরুণ ওপেনার।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া শ্রীলঙ্কা বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে। ব্যাট হাতে সর্বোচ্চ ২৮ রান করেন পুলিন্দু পেরেরা। ২৫টি করে রান আসে অধিনায়ক সিনেথ জয়াবর্ধনে ও বিশ্ব লাহিরুর ব্যাট থেকে। এছাড়া রুসান্দা গামাগি ২৪, শারুঞ্জন ২১, রবিশান ডি সিলভা ২১, দিনুরা কালুপাহানা ২০ ও রুভিশান পেরেরার ১৯ রানে স্কোরবোর্ডে ১৯৯ রান জমা করতে পারে লঙ্কান দল।

বল হাতে বাংলাদেশের লেগস্পিনার ওয়াসি সিদ্দিকী ১০ ওভারে ১ মেডেনসহ ৩২ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া মারুফ মৃধা ও মাহফুজুর রহমান রাব্বি ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন রোহানাত দৌল্যা বর্ষণ ও শেখ পারভেজ জীবন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম