সূর্যকুমারের সেঞ্চুরি, কুলদীপের ঘূর্ণিতে ভারতের বড় জয়

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:১১আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:১১

দক্ষিণ আফ্রিকার আগ্রাসী ব্যাটিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে গিয়েছিল ভারত। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে তারা ছিল আক্রমণাত্মক। অধিনায়ক সূর্যকুমার যাদবের দুর্দান্ত সেঞ্চুরিতে জয়ের ভিত গড়ে ফেলে সফরকারীরা। ২০১ রানের জবাবে কুলদীপ যাদবের স্পিনে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা। ১০৬ রানের বড় জয়ে সিরিজ ১-১ এ সমতায় শেষ করেছে ভারত।

টসে জিতে বোলিং নিয়ে দারুণ শুরু করে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ওভারে কেশভ মহারাজ পরপর শুবমান গিল (৮) ও তিলক ভার্মাকে (০) ফেরান। ২৯ রানে ২ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় ভারত।

তৃতীয় উইকেটে যশস্বী জয়সওয়াল ও সূর্যকুমারের ১১২ রানের জুটিতে সফরকারীরা বড় স্কোরের ভিত গড়ে। জয়সওয়াল ৪১ বলে ৬ চার ও ৩ ছয়ে ৬০ রানে থামেন।

সেঞ্চুরি করেছেন সূর্যকুমার তারপর রিংকু সিংকে এক প্রান্তে রেখে সূর্যকুমার রানের গতি বাড়ান। শেষ ওভারের দ্বিতীয় বলে তিনি থামেন। ৫৬ বলে ৭ চার ও ৮ ছয়ে ১০০ রান করেন ভারতের অধিনায়ক। এটি তার চতুর্থ টি-টোয়েন্টি সেঞ্চুরি। একই ওভারে আরও দুই ব্যাটার সাজঘরে ফেরেন। ৭ উইকেটে ২০১ রান করে ভারত।

লক্ষ্যে নেমে ৬ ওভার শেষে ৪২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। মিডল অর্ডার থেকে টেল এন্ডারে ধস নামান কুলদীপ। এই স্পিনার মাত্র ২.৫ ওভারে ১৭ রান দিয়ে নেন ৫ উইকেট। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন ডেভিড মিলার। ২৫ রান আসে এইডেন মারক্রামের ব্যাটে। ১৩.৫ ওভারে ৯৫ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের