বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে সিয়ার্স

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৩, ১৪:২৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৪:২৪

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর দুই দিন আগে নিউজিল্যান্ড তাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করলো আনক্যাপড ফাস্ট বোলার বেন সিয়ার্সকে। বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া কাইল জেমিসনের কভার হিসেবে নেওয়া হয়েছে তাকে।

বাংলাদেশে দুই টেস্টের সিরিজ খেলে মঙ্গলবার নিউজিল্যান্ডে ফেরেন জেমিসন। ওয়ানডে স্কোয়াডের সঙ্গে যান ডুনেডিনে। বাংলাদেশে দুটি টেস্টেই খেলেছেন এই পেসার। ৩৪ ওভারে নেন দুই উইকেট এবং তিন ইনিংসে করেন ৫২ রান।

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘কাইলকে নিয় আমরা সতর্ক অবস্থানে। আমরা তাকে ফেরানোর ব্যাপারে তাড়াহুড়ো করতে চাই না। কারণ হোম সামার শুরু হচ্ছে কেবল। যদি খুবই প্রয়োজন হয় তাহলে তাকে খেলানো হতে পারে। কিন্তু আমরা অপ্রয়োজনীয় ঝুঁকি নিবো না। প্রথম ম্যাচের জন্য আমরা বেনকে নিয়েছি।’

এখনও ওয়ানডে খেলেননি সিয়ার্স। ২৫ বছর বয়সী এই পেসার অবশ্য ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাপেল-হ্যাডলি সিরিজের ওয়ানডে স্কোয়াডে ছিলেন। লিস্ট এ-র ২৯ ম্যাচ খেলে ৩৩.৭৭ গড় ও ৫.৬২ ইকোনমি রেটে ৩৬ উইকেট নেন সিয়ার্স।

আগামী ১৭ ডিসেম্বর ডুনেডিনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। পরের দুটি ম্যাচ ২০ ও ২৩ ডিসেম্বর নেলসন ও নেপিয়ারে।

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), আদি অশোক (২য় ও ৩য় ম্যাচ), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রোর্কে, রাচিন রবীন্দ্র, ইশ সোধি (১ম ম্যাচ), উইল ইয়াং ও বেন সিয়ার্স।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম