জামালের রেকর্ড বোলিংয়ের পর ব্যাটিংয়ে পাকিস্তানের লড়াই

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৩, ১৭:১২আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৭:১২

পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে খুররাম শাহজাদের সঙ্গে অভিষেক হয়েছে আমির জামালের। প্রথম দিন তৃতীয় স্পেলে দুটি উইকেট নেওয়া এই পেসার শুক্রবার আসল জাদু দেখালেন। অভিষেকে পাকিস্তানের হয়ে টেস্টে তৃতীয় সেরা বোলিং করলেন তিনি। তার অগ্নিঝরা বোলিংয়ে দ্বিতীয় দিন লাঞ্চের পরপর অলআউট হয় অজিরা।

৫ উইকেটে ৩৪৬ রানে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ১৫ রানে অপরাজিত মিচেল মার্শ ইনিংস লম্বা করতে থাকেন। তার সঙ্গে ৯০ রানের জুটি গড়া অ্যালেক্স ক্যারিকে ফেরান জামাল। মিচেল স্টার্ককেও বোল্ড করেন তিনি। 

সেঞ্চুরির আশায় লাঞ্চ ব্রেকের পর মাঠে নেমেছিলেন ৯০ রানে অপরাজিত মার্শ। কিন্তু খুররাম দ্বিতীয় সেশনের প্রথম বলেই ফিরিয়ে দেন তাকে। তারপর টানা দুই ওভারে অধিনায়ক প্যাট কামিন্স ও নাথান লায়নকে ফিরিয়ে অজিদের গুটিয়ে দেন জামাল।

অভিষেকে ১১১ রান দিয়ে ছয় উইকেট নেন জামাল। ১৯৯৬ সালে মোহাম্মদ জাহিদ (৭/৬৬) ও ১৯৬৪ সালে আরিফ বাটের (৬/৮৯) পর অভিষিক্ত কোনও পাকিস্তানি বোলার হিসেবে সেরা বোলিং করেছেন তিনি।

৪৮৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে পাকিস্তান দমে যায়নি। আব্দুল্লাহ শফিকের সঙ্গে ইমাম উল হক উদ্বোধনী জুটিতে করেন ৭৪ রান। লায়নের বলে শফিক ৪২ রানে থেমে গেলে অধিনায়ক শান মাসুদ প্রতিরোধ গড়েন। কিন্তু দিন শেষ হওয়ার আগে তাকে বিদায় নিতে হয়। ৩০ রান করে স্টার্কের শিকার তিনি। 

১২৩ রানে ২ উইকেট হারানোর পর খুররাম ও ইমাম দিন শেষ করে আসেন। তারা যোগ করেন আরও ১১ রান। ২ উইকেটে ১৩২ রান পাকিস্তানের স্কোরবোর্ডে। এখনও তারা ৩৫৫ রান পেছনে। যেতে হবে বহুদূর।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম