আজ জিতলেই ফাইনালে বাংলাদেশ

রবিউল ইসলাম
০২ মার্চ ২০১৬, ১২:১১আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৪:৪৩

আজ জিতলেই ফাইনালে বাংলাদেশ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে। এই দুই দলের এশিয়া কাপের শুরুটা হয়েছে হার দিয়ে। প্রতিপক্ষ একই; ভারত। কাকতালীয়ভাবে বাংলাদেশ ও পাকিস্তান এই দুই দলই জয়ের ধারায় ফিরেছে একই দলের বিপক্ষে। দলটি আইসিসির সহযোগী সদস্য আরব আমিরাত। যারা প্রথম বারের মতো এশিয়া কাপে অংশ নিয়েছে।
অবশ্য পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামছে বাংলাদেশ। টানা দুই জয় নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশের বিপক্ষে লড়তে হবে পাকিস্তানকে। অন্যদিকে ভারতের বিপক্ষে হারের পর আরব আমিরাতের বিপক্ষে কষ্টসৃষ্টে জয় পেয়েছে পাকিস্তান!
দুই দল মুখোমুখি হওয়ার আগে তাদের অভিন্ন লক্ষ্য হলেও; বাস্তবতার প্রেক্ষিতে জিতবে একটি মাত্র দল।  বাংলাদেশ যদি জিতে, সরাসরি চলে যাবে ফাইনালে। অন্যদিকে টুর্নামেন্টে সমীকরণের হিসেবে নিকেশের মাধ্যমেও টিকে থাকতে হলে জিততেই হবে পাকিস্তানকে!

এই দুই দলের শক্তিশালী দিক বিবেচনা আনলে বোলিংকেই এগিয়ে রাখতে হবে। টুর্নামেন্টের শুরু থেকে চার পেসার খেলিয়ে আসছে বাংলাদেশ। পাকিস্তানও প্রথম ম্যাচে চার পেসার নিয়ে নেমেছিল। দ্বিতীয় ম্যাচে অবশ্য তারা তিন পেসার খেলিয়েছিল।

তবে বুধবার বাংলাদেশ শিবিরের জন্য বড় ধাক্কা হচ্ছে পেস বোলিংয়ের বড় অস্ত্র মুস্তাফিজকে না পাওয়া। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এ তরুণ। ব্যাটিংয়ে অবশ্য শক্তি যুক্ত হয়েছে। দলে ফিরেছেন তামিম ইকবাল। পিএসএলে ধারাবাহিক রান পাওয়া তামিম আছেন বেশ ফর্মে।

মুস্তাফিজ না থাকায় বুধবার বাংলাদেশের একাদশে চার পেসার দেখা না গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। দলে থাকা বাঁহাতি পেসার আবু হায়দার রনিও সুযোগ পেতে পারেন। তামিম ফেরায় মিঠুনকে একাদশের বাইরে থাকতে হচ্ছে।

মুস্তাফিজের জায়গায় তামিম, আর মিঠুনের জায়গায় রনি কিংবা নাসিরকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কম্বিনেশনে রদবদল হলেও পাকিস্তানকে হারিয়ে ফাইনালে খেলা সম্ভব বলেই মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সামনে আসলেই ফাইনাল খেলার খুব ভালো সুযোগ আছে। সর্বশেষ দুটি ম্যাচ যেভাবে খেলেছি, সেভাবে  খেলতে পারলে অবশ্যই সুযোগ কাজে লাগানো যাবে। কিছু ভুলও অবশ্য ছিল। কিন্তু আমরা প্রয়োজনের সময় প্রয়োজনীয় কাজ করতে পেরেছি বলেই ম্যাচ দুটি জিততে  পেরেছি।’

এদিকে পাকিস্তানেরও বড় শক্তি পেসাররা। বিশেষ করে আমির দুর্দান্ত বোলিং করে ব্যাটসম্যানদের মধ্যে কাঁপন ধরাতে পেরেছেন। আমিরের সঙ্গে ইরফান-সামিদের সামলাতেও পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। টপঅর্ডার নড়বড়ে হলেও পাকিস্তানের ব্যাটিংটা ছন্দ ফিরে পাচ্ছে। শোয়েব মালিক, উমর আকমল শেষ ম্যাচে রান পেয়েছেন।

মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলনে আসেননি অধিনায়ক আফ্রিদি, আমির, ইরফান, হাফিজ ও সামি। দলের প্রতিনিধি হয়ে কথা বলেছেন বোলিং কোচ আজহার মাহমুদ। তিনি বলেন, ‘এটা অত্যন্ত হতাশার যে সে (মুস্তাফিজ) ইনজুরির কারণে দলে নেই।  সে বাংলাদেশের ক্রিকেটে বড় একটা শক্তির জায়গা। তবে দুর্ভাগ্যজনকভাবে তাকে খেলায় পাওয়া যাচ্ছে না। কিন্তু  পেশাদার ক্রিকেটে এমনটি হয়ে থাকে। কখনও আপনাকে খেলার বাইরে থাকতে হবে। এটা খেলারই অংশ। তবে তার না থাকাটা দলের জন্য ক্ষতি।’

টি-টোয়েন্টিতে দুই দলের লড়াইয়ের অতীত ইতিহাস পাকিস্তানের পক্ষেই রয়েছে। ৮ ম্যাচের ৭টি জিতেছিল পাকিস্তান। তবে সর্বশেষ লড়াইয়ের কথা বললে, জয়ের সুখস্মৃতি মাশরাফিদের দখলে। গত এপ্রিলে আফ্রিদির দলকে হারিয়েছিল টাইগাররা। এশিয়া কাপের ওয়ানডে ম্যাচের ১২ বার মুখোমুখি হয়েছে দুদল। একবারও জিতেনি বাংলাদেশ।

অতীত পরিসংখ্যান যাই হোক না কেনও, সাম্প্রতিক বাংলাদেশের বিপক্ষে খেলা পাকিস্তানের পক্ষে সহজ হবে না! এটা বলাই বাহুল্য; এই উপলব্ধি পাকিস্তানেরও আছে। হোম কন্ডিশনে প্রতিপক্ষকে ঘায়েল করার সবরকম রসদই আছে মাশরাফিদের। আজ নতুন বাংলাদেশের সামনে পাকিস্তান কী করে এটাই দেখার অপেক্ষায় বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট সমর্থক।
ছবি: সাজ্জাদ হোসেন।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম