নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের স্পন্সর ওয়ালটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২৩, ১১:০৮আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:১৬

রবিবার থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সাদা বলের সিরিজ। তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। দ্বিপাক্ষিক সিরিজটিতে প্লাটিনাম কো-স্পন্সর হয়েছে দেশের শীর্ষ টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ-পিএলসি।

দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেট এবং সব ধরনের খেলাধুলাকে পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে তারা।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশের বাইরে যেখানেই খেলতে যাচ্ছে, সেখানেই থাকছে ওয়ালটন। বাংলাদেশ জাতীয় দলকে উজ্জীবিত করা এবং খেলাধুলাকে এগিয়ে নেওয়াই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে স্পন্সর হয়েছে ওয়ালটন।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ব্যাট বলের লড়াই শুরু হবে ওয়ানডে দিয়ে। আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে হবে ডানেডিনে। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে ২০ ও ২৩ ডিসেম্বর যথাক্রমে নেলসন ও নেপিয়ারে। বাংলাদেশ সময় ভোর ৪টায় প্রতিটি ম্যাচ শুরু হবে।  

ওয়ানডের পর তিনটি টি-টোয়েন্টি হবে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর। প্রথম দুই টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে। শেষ ম্যাচ ভোর ৬টায়। খেলা দেখা যাবে গ্রিন টিভিতে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম