রোহিত নেতৃত্ব হারাতেই মুম্বাইয়ের ৪ লাখ ফলোয়ার নেই

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৩, ১২:১৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:১৭

এক দশকেরও বেশি সময় ধরে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। দলকে জিতিয়েছেন পাঁচটি আইপিএল ট্রফি। রোহিত অধ্যায়ের ইতি টেনে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করেছে মুম্বাই। ভারতীয় ওপেনারের জনপ্রিয়তা কতটা ছিল, সেটা বোঝা গেলো ঘণ্টাখানেকের মধ্যে। হার্দিককে নতুন অধিনায়ক করার এক ঘণ্টার মধ্যে টুইটারে ৪ লাখ ফলোয়ার হারিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। টুইটারে মুম্বাইয়ের ফলোয়ার ৮৬ লাখ থেকে কমে ৮২ লাখে নামে। 

২০১৩ সাল থেকে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত। আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগে তিনি ১৬৩ ম্যাচে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ৯১ ম্যাচ, চারটি টাই ও হার ৬৮টিতে। তার অধিনায়কত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে ফাইনাল খেলে সবগুলোতে জেতে মুম্বাই। সবশেষ আসরে দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাটের কাছে হেরে বিদায় নেয় তার দল। 

গুজরাট টাইটান্সকে প্রথমবারেই আইপিএল শিরোপা জেতান হার্দিক। গত আসরেও তার নেতৃত্বে ফাইনাল খেলেছিল দলটি। ২০২৪ সালের আইপিএলে দল পাল্টে পুরোনো ঠিকানায় ফিরেছেন ভারতীয় অলরাউন্ডার। মুম্বাই তাকে শেষ মুহূর্তে দলে টানে। তারপর থেকেই গুঞ্জন ওঠে, রোহিত তার কাছে অধিনায়কত্ব হারাচ্ছেন। হলোও তাই।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম