বিজয় দিবসে মুশফিক-সাকিবদের বিজয়ের শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৬

আজ ১৬ ডিসেম্বর। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনে বিজয় অর্জন করে বাংলাদেশ। জাতীয় এই বীরদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছে পুরো জাতি। বাংলাদেশের ক্রিকেটাররাও সম্পৃক্ত হয়েছেন বিজয়ের আনন্দে। বিজয়ের ৫২ বছরে দেশে আনন্দের বন্যা বইছে। বিদেশে বসে সেই আনন্দে যোগ দিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে জাতীয় ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে। ওখান থেকে মুশফিকুর রহিম নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘মহান বিজয় দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের, যারা পরাধীনতার আঁধার ঘুচিয়ে এনেছিলো বিজয়ের আলো। সকলকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।’

ফেসবুকে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিজয়ের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশে ১৬ ডিসেম্বরের ঐতিহাসিক তাৎপর্যের প্রতি গভীর শ্রদ্ধার সাথে প্রতিফলন, একটি দিন যা আমাদের জাতির ত্যাগ ও স্থিতিস্থাপকতার প্রতীক। এই দিনে, আমরা সেই বীর আত্মাদের প্রতি শ্রদ্ধা জানাই যারা আমাদের স্বাধীনতার জন্য সবকিছু দিয়েছেন, আমাদের সকলের মধ্যে ঐক্য ও কৃতজ্ঞতা জাগিয়েছেন। সকল বাংলাদেশিকে বিজয় দিবসের শুভেচ্ছা।’

বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল লিখেছেন, ‘মহান বিজয় দিবস। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

সাবেক পেসার মাশরাফি মুর্তজা লিখেছেন, ‘ও পৃথিবী এবার এসে বাংলাকে নাও চিনে- ত্রিশ লক্ষ বীর মুক্তিযোদ্ধা এবং আড়াই লক্ষ সম্ভ্রম হারানা মা বোনদের বীরত্বে অর্জিত এই বাংলাদেশ। আপনাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘পরাধীনতার গ্লানি দূর করে বাংলার আকাশে স্বাধীনতার সূর্য উদয়নে ভূমিকা রাখা জাতির সূর্যসন্তানদের বিজয় দিবসে জানাই সশ্রদ্ধ সম্মান। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা৷’

দলে ফেরা আফিফ হোসেন ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিজয় দিবস আমাদের জন্য এক গৌরবময় দিন। সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

দলের ম্যানেজার নাফিস ইকবাল লিখেছেন, ‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান