বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে ফিরছেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩, ১২:১৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:২৩

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে রয়েছেন কেন উইলিয়ামসন। তবে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে ফিরছেন তিনি। সংক্ষিপ্ততম ফরম্যাটটিতে ফিরলেন প্রায় এক বছরেরও বেশি সময় পর। 

আসন্ন সিরিজটিতে ওপেনিং ব্যাটার ডেভন কনওয়েকে বিশ্রাম দেওয়া হয়েছে। ইনজুরিতে নেই মাইকেল ব্রেসওয়েল, লকি ফার্গুসন, ম্যাট হেনরি ও হেনরি নিকোলস। ট্রেন্ট বোল্ট বরাবরের মতো নিজেকে সরিয়ে নিয়েছেন। 

উইলিয়ামসন ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন ভারতের বিপক্ষে গত নভেম্বরে। হাঁটুর সার্জারির পর ওয়ানডে বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি।সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করার পর দলে ফিরেছেন অলরাউন্ডার জেমস নিশাম। দলভুক্ত হয়েছেন পেসার বেন সিয়ার্সও। 

নেপিয়ারে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৭ ডিসেম্বর। ২৯, ৩১ ডিসেম্বর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। শেষ দুটি ম্যাচ হবে টাউরাঙ্গায়। 

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইস সোধি ও টিম সাউদি। 

 

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম