বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের জয় উৎসর্গ বাংলাদেশ অধিনায়কের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩

গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ডরাঙা জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। শুরুতে ২৫০ স্কোর করে ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে নিগার সুলতানারা। এরপর প্রতিপক্ষকে ১৩১ রানে অলআউট করে ১১৯ রানে সবচেয়ে বড় জয়টি তুলে নেয় লাল-সবুজ দল। বিজয় দিবসে স্মরণীয় জয় পেয়ে সেটি আবার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদদের উৎসর্গ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, ‘আজ (গতকাল ছিল) আমাদের বিজয় দিবস। তাই আমি এই জয়টা মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করতে চাই।’

অধিনায়ক নিগার মনে করেন, কঠোর পরিশ্রম ও নিজেদের ওপর বিশ্বাস রাখার ফল পাচ্ছে তার দল, ‘আমরা দীর্ঘ দিন ধরে কঠোর পরিশ্রম করে আসছি। দলের মধ্যে বিশ্বাসও জন্মেছে। টিম ম্যানেজমেন্ট অনেক কাজ করেছে। আমরা ভালো ফলের প্রত্যাশায় ছিলাম। যখন প্রত্যাশা পূরণ হয়, তখন সত্যিই ভালো লাগে।’

এ জয়ে বাংলাদেশ তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে। আগামী বুধবার পচেফস্ট্রুমে দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ জয়ের স্বাদ পাবে সফরকারীরা। দক্ষিণ আফ্রিকাকে ধবলধোলাই করতে পারলে ওয়ানডে সুপার লিগের শীর্ষ দুইয়ে উঠে যাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের। নিগারের চোখ এখন সেদিকেই, ‘এই ২ পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আগামী ম্যাচগুলো দুই দলের জন্য আরও গুরুত্বপূর্ণ। আমরা কেউই বাছাই পর্বে যেতে চাই না।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের