ওয়ানডেতে ভারতের কাছে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৮

টি-টোয়েন্টিতে সমানে সমান লড়লেও ওয়ানডেতে দেখা গেলো ভারতের আধিপত্য। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়েছে ভারতীয় দল। 

পিংক ডে- ওয়ানডেতে শুরু থেকে দাপট ছিল সফরকারীদের। অথচ ওয়ানডে বিশ্বকাপ খেলা স্কোয়াড থেকে বেশিরভাগ সিনিয়র সদস্যদের বাদ দিয়েই তারা সফরে এসেছে। বামহাতি পেসার আরশদীপের বোলিং নৈপুণ্যে ২৭.৩ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। 

জোহানেসবার্গে শুরুতে টস জিতে প্রোটিয়ারা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই দলটাকে কাঁপিয়ে দেন আরশদীপ। যার আগের তিন ম্যাচে ছিল না কোনও উইকেট! আরশদীপ ৩৭ রানে নিয়েছেন পাঁচটি। যা তার ক্যারিয়ার সেরা। ফলে ম্যাচসেরাও হয়েছেন তিনি। আবেশ খানও কম ছিলেন না। ২৭ রানে ক্যারিয়ার সেরা ৪ উইকেট নেন তিনি।

পেসাররা উইকেট থেকে পূর্ণ সহায়তা পাচ্ছিলেন। যার পুরোটা লুফে নেন আরশদীপ সিং ও আবেশ খান। আরশদীপ নিজের প্রথম ৭ ওভারের স্পেলে নেন প্রথম চারটি উইকেট। তার পর আবেশ নেন পরবর্তী চারটি।    
৭৩ রানে অষ্টম উইকেট পতনের পর প্রোটিয়ারা একশ রানের মধ্যে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল। সেটি হয়নি লেজের দিকে আন্দিলে ফেহলুকোয়ার ৩৩ রানের ইনিংসে। তার ব্যাটিংয়ের জন্য স্কোর ১১৬ রান পর্যন্ত গেছে। তার পরেও ঘরের মাঠে ওয়ানডেতে এটি দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগে ২০১৮ সালে এই ভারতের বিপক্ষে ১১৮ রানে গুটিয়ে গিয়েছিল তারা।

মামুলি লক্ষ্যে খেলতে নেমে ২৩ রানে রুতুরাজের উইকেটটি  হারায় ভারত। তার পর হাফসেঞ্চুরিতে জয়ের বন্দরে দলকে পৌঁছে দিতে অবদান রাখেন সাই সুদর্শন ও শ্রেয়াস আইয়ার। আইয়ার শেষ দিকে ৪৫ বলে ৫২ রানে আউট হন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছয়ের মার। সুদর্শন অবশ্য ৫৫ রানে অপরাজিত থাকেন। তার ৪৩ বলের ইনিংসে ছিল ৯টি চারের মার।  ভারত ২ উইকেট হারিয়ে ১৬.৪ ওভারে জয় নিশ্চিত করেছে। প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ভিয়ান মুল্ডার ও আন্দিলে ফেহলুকোয়া।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম