বাংলাদেশের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতেও বিশ্রামে জেমিসন

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৩, ১১:৩০আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১১:৪৮

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম পেয়েছেন পেসার কাইল জেমিসন। প্রথম ওয়ানডেতে ঝুঁকি এড়াতে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। পরে বাড়তি সতর্কতা হিসেবে শেষ দুই ম্যাচ থেকেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

মূলত বাংলাদেশ সফর শেষে দেশে ফেরার পথে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আপাতত মাঠের বাইরে তিনি। তবে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ঠিকই থাকবেন জেমিসন। নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ততম সিরিজটি শুরু হবে ২৭ ডিসেম্বর। 

জেমিসনের চোটের কারণেই ওয়ানডেতে তার বদলি হিসেবে দলভুক্ত হয়েছিলেন বেন সিয়ার্স। এই অবস্থায় দলের সঙ্গে থেকে যাচ্ছেন ওয়েলিংটনের এই ফাস্ট বোলার। 

নিউজিল্যান্ডের হয়ে সিয়ার্সের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা শুধু একটি টি-টোয়েন্টিতে। তাও সেটা বছর খানেক আগে বিদেশের মাটিতে। এখন ঘরের মাঠে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় ২৫ বছর বয়সী। 

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, জেমিসনকে নিয়ে কোনও ধরনের ঝুঁকি নিতে চায়নি তারা। কারণ গত দুই মৌসুম চোটের সঙ্গে সখ্য গড়েছিল তার। আরও বলেছেন, ‘ওয়ানডে স্কোয়াড ঘোষণার সময়ই আমরা বলেছিলাম, সিরিজটা নতুনদের দেখার একটা সুযোগ। বলা যায় বেন সেজন্য সঠিক পছন্দ।’

জেমিসন বিশ্রামে গেলেও ফিন অ্যালেন ঘরোয়া টি-টোয়েন্টিতে অংশ নেওয়ার জন্য দ্বিতীয় ওয়ানডের স্কোয়াডে থাকা হচ্ছে না ফিন অ্যালেনের। তবে টাইগারদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ঠিকই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। 

/এফআইআর/    
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের