নিরাপত্তা ইস্যুতে উদ্বিগ্ন নন শাহরিয়ার

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০১৬, ১৩:৪২আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৩:৪৫

শাহরিয়ার খান ধর্মশালায় ১৯ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আর এই ম্যাচের আগেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দেশে। নিরাপত্তা ইস্যুতে এ ম্যাচে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়েছে হিমাচল প্রদেশ সরকার।
তবে এ ধরনের খবরে মোটেও শঙ্কিত নন খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। তিনি বলেছেন, ‘টিভি চ্যানেলগুলোর মাধ্যমে এই খবর দেখেছি। আমি শঙ্কিত নই। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড আমাকে আশ্বস্ত করেছে তারা পূর্ণ নিরাপত্তাই দেবে সেখানে। তারা সেখানে উচ্চ মাত্রার নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আমাকে আগেই জানিয়েছিল।’
শাহরিয়ার খানকে প্রশ্ন করা হয়েছিল ধর্মশালায় ম্যাচ না হলে ভিন্ন কোনও ভেন্যুর কথা তাদের মাথায় রয়েছে কিনা। এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এখনই এ ব্যাপারে মন্তব্য করতে চাই না। সামনে দেখি কী হয়।’

উল্লেখ্য, ধর্মশালায় নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন হিমাচল প্রদেশ মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ধর্মশালায় ভারত-পাকিস্তান ম্যাচটি যাতে না হয়। কারণ সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রদেশের অধিবাসীদের মনে নেতিবাচক মনোভাব কাজ করতে পারে।  বিশেষ করে পাঠানকোটে জঙ্গি হামলার ঘটনাকেই এগিয়ে রাখেন তিনি। আর পাঠানকোট পাকিস্তান সীমান্তের কাছেই অবস্থিত। আর এই অঞ্চলটি পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মির-এর সংযোগ স্থলের কাছে অবস্থিত।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম