আমিরাতের লিগে ২০ মাস নিষিদ্ধ নাভিন

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৩আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৩

শারজা ওয়ারিয়ার্সের সঙ্গে খেলোয়াড়ের চুক্তি লংঘন করে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে ২০ মাস নিষিদ্ধ হলেন নাভিন উল হক। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে হতে যাওয়া টুর্নামেন্টের জন্য তাকে রিটেইন করতে চেয়েছিল শারজা। এজন্য আফগানিস্তান পেসারের কাছে নোটিশ পাঠায় তারা। কিন্তু তা স্বাক্ষরে অস্বীকৃতি জানান নাভিন।

এই সিদ্ধান্ত অনুযায়ী নাভিন ২০২৪ ও ২০২৫ সালের আইএল টি-টোয়েন্টি খেলতে পারবেন না। তবে অন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে বাধা নেই। জানা গেছে, তার আইপিএল দল লখনউ সুপার জায়ান্টসের মালিকানাধীন দক্ষিণ আফ্রিকান এসএ২০ লিগের দল ডারবান’স সুপার জায়ান্টসের সঙ্গে চুক্তি করেছেন তিনি।

২০২৩ সালে আইএল টি-টোয়েন্টির প্রথম আসরে নাভিনের সঙ্গে চুক্তি করে শারজা। একই শর্তাবলীর রিটেইনশন নোটিশ এই বছরের শুরুতে তার কাছে পাঠানো হয়। কিন্তু তাতে স্বাক্ষর করেননি আফগান তারকা। পরে শারজার অভিযোগের ভিত্তিতে আইএল টি-টোয়েন্টির ডিসিপ্লিনারি কমিটি কাজ শুরু করে। দুই পক্ষের কাছ থেকে মতামত শুনে ও তদন্ত শেষে তাকে নিষেধাজ্ঞা দেয়।

প্রথম আসরে শারজার জার্সিতে দারুণ পারফর্ম করেন নাভিন। জুনাইদ সিদ্দিকীর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেন। যদিও দলটি তাদের ১০ ম্যাচে মাত্র তিনটি জিতেছিল।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম