রাতে বিসিবি প্রধানের সঙ্গে রাব্বিদের নৈশভোজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৩, ১৭:০৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৭:০৫

২০২০ সালে আকবর আলীর নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার মাহফুজুর রহমান রাব্বির অধিনায়কত্বে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বয়সভিত্তিক ক্রিকেট দল। রবিবার এশিয়া কাপের ফাইনালে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে আরব আমিরাতকে স্রেফ উড়িয়ে দিয়েছেন যুবারা। যুব দলের এমন পারফরম্যান্সের পর সোমবার তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ওইদিন উপস্থিত ছিলেন না।

তবে সোমবার উপস্থিত থাকতে না পারলেও আজ মঙ্গলবার যুব দলের ক্রিকেটারদের সম্মানে ডিনারের আয়োজন করেছেন নাজমুল হাসান। বনানির হোটেল শেরাটনে হবে যুবাদের সঙ্গে তার নৈশভোজ।

এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন রাব্বির দল। গ্রুপ পর্বে আরব আমিরাত, জাপান, শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে ওঠে লাল-সবুজ জার্সিধারীরা। এরপর ২০১৯ সালের এশিয়া কাপে ভারতের কাছে ফাইনালে হারের বদলা নেয়। ভারতকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে বাংলাদেশ। এরপর স্বাগতিক আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতে ইতিহাস গড়ে লাল-সবুজ জার্সিধারীরা।

আরব আমিরাতে ট্রফি জয়ের পর আনন্দে ঘুমাতেও পারেনি রাব্বিরা। সোমবার সন্ধ্যায় সোনালি রঙয়ের ট্রফিটি নিয়ে দেশে ফেরেন তারা। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা শেষে দলকে নিয়ে আসা হয় মিরপুরের একাডেমি ভবনের সামনে। তাদের জন্য প্রস্তুত করা হয় মঞ্চ, সেখানে অনুভূতি প্রকাশ করেন টুর্নামেন্ট সেরা শিবলি ও অধিনায়ক রাব্বি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও বিসিবির পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু অধিনায়কসহ সবাইকে মিষ্টিমুখ করান।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম