আইপিএল নিলাম

২ কোটি রুপিতে মোস্তাফিজকে নিলো চেন্নাই

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৩, ২০:৩৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ২১:০৬

গত দুই আসরে আইপিএলে দিল্লি ক্যাপিটালসে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। এবার অবশ্য ঠিকানা বদলেছে কাটার মাস্টারের। ২ কোটি রুপির ভিত্তিমূল্যে তাকে কিনেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

তার আগে দুবাইয়ে মঙ্গলবার অনুষ্ঠিত নিলামে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে ১৪ কোটি ও রাচিন রবীন্দ্রকে ১.৮ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই।

মোস্তাফিজের পাশাপাশি শুরুতে নিলামে যাওয়ার কথা ছিল পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামেরও। কিন্তু পরে বিসিবি শুধু মোস্তাফিজকে এনওসি দেওয়ার সিদ্ধান্ত নেয়। আইপিএলের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও জাতীয় দলের অ্যাসাইনমেন্ট থাকায় তাসকিন-শরিফুলকে অনাপত্তি দেয়নি বিসিবি।

দিল্লি ক্যাপিটালসে আগের দুই মৌসুম খেলা মোস্তাফিজ ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক আসরেই আইপিএল জিতেছেন। ২০১৭ সালে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। তার পর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়ল্যালস হয়ে খেলেছেন দিল্লিতে।

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম