নেলসনে বাংলাদেশের সামনে সিরিজে ফেরার চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৩, ২২:০০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ২২:০০

নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে কখনোই জেতা হয়নি বাংলাদেশের। নাজমুল হোসেন শান্তরা এবার অতীত বদলাতেই নিউজিল্যান্ডে গেছেন। কিন্তু স্বপ্ন দেখিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশের শুরুটা হয়েছে চিরচেনা হার দিয়ে। বুধবার ভোর রাতে নেলসনে শুরু হচ্ছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি। সিরিজ হার এড়াতে বাংলাদেশের সামনে তাতে জয়ের বিকল্প নেই। ভোর চারটায় ম্যাচটি সরাসরি দেখা যাবে গ্রিন টিভিতে।

মূলত ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশ দলকে হারতে হচ্ছে। আগের ম্যাচে বাংলাদেশের টপ অর্ডার ছন্দ খুঁজে পায়নি। কিউই কন্ডিশনে শুরুর ব্যাটারদের আধিপত্য না থাকলে ম্যাচ জেতা কঠিন হয়ে পড়ে। সেটা ভালো করে টের পেয়েছে সফরকারীরা। 
ব্যাটারদের এই ব্যর্থতা কেবল এই সিরিজেই নয়। ভারতে বিশ্বকাপের আসরজুড়েই বাংলাদেশের ব্যাটারদের এমন বাজে পারফরম্যান্স দেখা গেছে। এ নিয়ে পরে আফসোস ঝরেছে প্রথম ম্যাচে দলের সর্বোচ্চ ৪৩ রান করা ওপেনার এনামুল হক বিজয়ের কণ্ঠে। সিরিজ হার এড়াতে হলে সবার দায়িত্ব নিয়ে ব্যাটিং করার বিকল্প নেই। আগের ম্যাচের ভুলগুলো পুনরাবৃত্তি হলে আরেকটি সিরিজ হার নিশ্চিত হয়ে যাবে। লাল-সবুজরা নিশ্চয়ই তেমনটা চাইবে না? কিন্তু ব্যর্থতার পরিসংখ্যানও আশা জাগাতে পারছে না। 
কিউই কন্ডিশনে বাংলাদেশের সাফল্য শূন্য। ২০১৬ সালে নেলসনের এই ভেন্যুতে খেলা দুটি ওয়ানডেতেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এখানে ম্যাচ খেলার অভিজ্ঞতা এই দলে শুধু মোস্তাফিজুর রহমানের আছে।  মোস্তাফিজ হয়তো সতীর্থদের সঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করবেন।
তবে দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের কণ্ঠে ভর করেছে হতাশা, ভয়। ব্যাটারদের ফর্মহীনতায় তার কপালে পড়েছে চিন্তার ভাঁজ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারছে না, এটা অনেক বড় দুশ্চিন্তার কারণ। পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে, সেটা করতে পারলে আমরা আরও ভালো খেলতে পারবো। এই কন্ডিশনে ফিল্ড প্লেসিং, লাইন-লেন্থ; এসব গুরুত্বপূর্ণ। ব্যাটিংয়ের ক্ষেত্রে একই বার্তা থাকবে। আমাদের কয়েকজনকে ভালো শুরু এনে দিতে হবে, বড় স্কোর গড়তে হবে।’

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক