আইপিএল নিলামে অবিক্রীত রশিদ টি-টোয়েন্টির এক নম্বর বোলার

স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৩, ১৭:০২আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৯

গতকালই শেষ হয়েছে আইপিএল নিলাম। আদিল রশিদের দুর্ভাগ্য সেখানে তাকে কেনার আগ্রহ দেখায়নি কেউ। কিন্তু একদিন পার হতেই আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক নাম্বার বোলারের স্বীকৃতি পেয়েছেন তিনি।

চমক আছে ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন বাবর আজম। পাকিস্তানি এই ব্যাটার ভারতের শুবমান গিলকে শীর্ষস্থানচ্যুত করেছেন।

রশিদ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছাতে পেছনে ফেলেছেন দুই অপর লেগ স্পিনারকে। একজন ছিলেন আফগানিস্তানের রশিদ খান (২ নম্বর) আরেকজন ভারতের রবি বিষ্ণয় (৩)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে প্রথম চার টি-টোয়েন্টি ৭ উইকেট নিয়েছেন রশিদ। যার ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়ে। রশিদ ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছেন। এক দশক আগে শীর্ষে উঠেছিলেন ইংলিশ অফস্পিনার গ্রায়েম সোয়ান।   

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে একটি ফিফটি ও শতকের পর ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার। দুইয়ে থাকা রিজওয়ানের সঙ্গে তার রেটিংয়ের ব্যবধান ১০০।

টেস্টে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিপক্ষে দারুণ নৈপুণ্যের পর শীর্ষস্থান ধরে রেখেছেন কেন উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে অজিদের জয়ে অবদান রাখায় তিন ধাপ এগিয়েছেন উসমান খাজা। তার অবস্থান চতুর্থ। বক্সিং ডে টেস্টে ভালো খেললে আরও উন্নতির সুযোগ থাকছে তার।   

প্যাট কামিন্স টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে তিনে জায়গা করে নিয়েছেন। নাথান লায়ন চলে এসেছেন পঞ্চমস্থানে। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম