মাদক নেওয়ায় জিম্বাবুয়ের দুই ক্রিকেটার নিষিদ্ধ 

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৩, ১৭:০২আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৭:০২

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ে অলরাউন্ডার ওয়েসলি মাধেভেরে ও ব্রান্ডন মাভুতা। তারা নিষিদ্ধ বিনোদনমূলক মাদক গ্রহণ করেছিলেন। হেড কোচ ডেভ হাটনের পদত্যাগের একদিন পরই নিষেধাজ্ঞার শাস্তি পেলেন তারা।  

প্রতিযোগিতার বাইরে ঘরোয়াভাবে তাদের বিরুদ্ধে ডোপ টেস্ট নেওয়া হয়েছিল। সেখানে পজিটিভ হয়েছেন দুজন। এই অপরাধে দুজনের বিরুদ্ধে বোর্ডের কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। শৃঙ্খলাভঙ্গজনিত শুনানিতে তাদের খুব শিগগিরই অংশ নিতে হবে। সেখানেই নিষেধাজ্ঞার স্থায়ীত্বের বিষয়ে সিদ্ধান্ত হবে। 

দুই ক্রিকেটারই ঘরের মাঠে শেষ সপ্তাহে অনুষ্ঠিত আয়ারল্যান্ড সিরিজে অংশ নিয়েছিলেন। মাধেভেরে তিনটি টি-টোয়েন্টি খেললেও মাভুতা তৃতীয় টি-টেোয়েন্টি এবং তার পর তিনটি ওয়ানডে খেলেছেন। মাভুতার আন্তর্জাতিক অভিষেক হয়েছে ২০১৮ সালে। এখন পর্যন্ত টেস্ট খেলেছেন ৪টি। ১২টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি। মাধেভেরে অপর দিকে জিম্বাবুয়ের হয়ে প্রথম ম্যাচ খেলেছেন ২০২০ সালে। এখন পর্যন্ত দুটি টেস্ট, ৩৬টি ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। 

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম