সিপিএলে থাকছে না জ্যামাইকা

স্পোর্টস ডেস্ক 
২৩ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৭

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পরিচিত একটি দলের নাম জ্যামাইকা তালাওয়াহস। প্রথম আসরতো বটেই ২০২২ সালেও শিরোপা জয়ী দল তারা। কিন্তু নতুন আসর থেকে আর দেখা যাবে না তাদের। ফ্র্যাঞ্চাইজিটি সিপিএলের কাছে বিক্রি করে দিয়েছেন এর মালিক কৃষ পারসাউদ। আগামী আসরে অ্যান্টিগা ও বারবুডা ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দিয়ে এটি স্থলাভিষিক্ত হবে। 

জ্যামাইকার মালিক কৃষ পারসাউদ একজন ফ্লোরিডাভিত্তিক গায়ানিজ ব্যবসায়ী। তিনি ফ্র্যাঞ্চাইজিটি এভাবে কেন বিক্রি করেছেন তার কারণ জানা গেছে এক সিপিএল মুখপাত্রের মুখ থেকে। ক্রিকইনফোকে ওই মুখপাত্র বলেছেন, টেকসইভাবে দল পরিচালনার কোনও উপায় না পেয়ে মালিকের সেটি বিক্রি করা ছাড়া আর কোনও উপায় ছিল না।

আগামী আসরে অ্যান্টিগা ভিত্তিক কোনও ফ্র্যাঞ্চাইজি বদলি হিসেবে আসবে। তবে তার নাম এখনও ঠিক হয়নি। সিপিএলের প্রথম দুই আসরে দ্বীপটির একটি ফ্র্যাঞ্চাইজি অ্যান্টিগা হকবিলসের নামে অংশ নিয়েছিল। কিন্তু মাত্র তিনটি ম্যাচই জিততে পারে তারা। তারপর সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস তাদের বদলে ২০১৫ সালে স্থলাভিষিক্ত হয়েছে।

/এফআইআর/           
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম