২১৬ রানের ব্যবধানে হারলো বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৩, ০১:০৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০১:২৮

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরের দুটি ম্যাচ হেরে সিরিজ হারলো লাল-সবুজ জার্সিধারীরা। সিরিজ হারলেও প্রাপ্তি কম নয় বাংলাদেশের। এর আগে দক্ষিণ আফ্রিকায় আটটি ওয়ানডে খেলে জয়হীন ছিল বাংলাদেশ। এবার প্রথম ম্যাচেই জয়খরা ঘুচিয়ে সিরিজে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল। তবে শনিবার দিনটি বাংলাদেশের ছিল না। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ছন্দহীন ক্রিকেট খেলে ২১৬ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে নিগার সুলতানার দলকে।

বাংলাদেশের বোলারদের নখদন্তহীন বোলিংয়ের সুযোগ নিয়ে প্রোটিয়ারা ৩১৬ রানের পাহাড় গড়ে। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে ঠিক যেভাবে শুরুর প্রয়োজন ছিল সেটি করতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে সফরকারীরা ৩১.১ ওভারে ১০০ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলেন রিতু মনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে ফাহিমা খাতুনের ব্যাট থেকে।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া দুই ওপেনার লরা উলভার্ট ও তাজমিন ব্রিটসের জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ৩১৬ রান করে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। দুই ওপেনার মিলে ২৪৩ রানের জুটি গড়েন। মারুফা আক্তারের করা ৪৩তম ওভারের প্রথম বলে আউট হন লরা। ১৩৪ বলে ১৩টি চার ও ১ ছক্কায় ১২৬ রানের ইনিংস খেলেন প্রোটিয়া এই ওপেনার। দলীয় ২৫১ রানের মাথায় তাজমিনকে ফেরান রিতু মনি। তিনি ১২৪ বলে ৮টি চার ও ২ ছক্কায় ১১৮ রান করে  আউট হন। এরপর আরও দুই উইকেট নিলেও লাভ হয়নি কোনও, ততক্ষণে প্রোটিয়ারা তুলে ফেলেছে ৩১৬ রানের বিশাল সংগ্রহ।

বাংলাদেশের বোলারদের মধ্যে রাবেয়া খান দুটি এবং রিতু মনি ও মারুফা আক্তার একটি করে উইকেট নেন।

/আরআই/এমএস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম