এবার অস্ট্রেলিয়াকে উড়িয়ে ভারতের মেয়েদের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৯

টেস্টে ২৮ বছরের মধ্যে প্রথমবার এত চমৎকারভাবে ভারতের নারী দলের হোম সিজন শেষ হলো। অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা একমাত্র টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে। দলটির বিপক্ষে এই প্রথমবার লাল বলের ক্রিকেটে জিতলো ভারতের নারী দল। 

চার দিনের ম্যাচের শেষ দিন রবিবার ৮ উইকেটে সফরকারীদের হারায় ভারত। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৪০৬ রান করে তারা প্রথম ইনিংসে ১৮৭ রানের লিড নেয়। চতুর্থ দিন মাত্র ২৮ রানে অস্ট্রেলিয়ার শেষ পাঁচ উইকেট তুলে নেন স্বাগতিক বোলাররা। ডানহাতি অফব্রেক স্পিনার স্নেহ রানা দুই বলে নেন দুটি উইকেট। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

মাত্র ৭৫ রানের লক্ষ্য ছিল। ১৯ ওভারেরও কম খেলে ২ উইকেট হারিয়ে জিতে যায় হারমানপ্রীত কৌরের দল। ১৯৭৭ সাল থেকে ১১ বারের চেষ্টার পর ভারতের নারী দল প্রথমবার টেস্টে অস্ট্রেলিয়াকে হারালো।

গত সপ্তাহে মুম্বাইয়ে ইংল্যান্ডেকে হারায় ভারত। এবার বিশ্ব আধিপত্য করা অস্ট্রেলিয়াকে পরাজয়ের স্বাদ দিলো তারা। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া সেক্রেটারি জয় শাহ টানা দুটি টেস্ট জয়ের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘তারা চমৎকারভাবে জিতলো। আজ ইতিহাস তৈরি হলো।’

গত ১৬ ডিসেম্বর ভারত ৩৪৭ রানে হারায় ইংল্যান্ডকে। তাদের বিপক্ষে ঘরের মাঠে সেটাই ছিল প্রথম জয়। তাছাড়া নারী ক্রিকেট ইতিহাসেও সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছিল ভারত। রবিবার হারমানপ্রীত বলেছেন, ‘সবকিছু আমাদের জন্য ভালো গেছে। আশা করি এই দুটি টেস্ট জয়ের পর আমরা ভবিষ্যতে আরও অনেক বেশি টেস্ট ম্যাচ খেলতে পারবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক