নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ 

পাকিস্তান দলে নতুন হাই পারফরম্যান্স কোচ

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৭আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৭

পাকিস্তানের কোচিং সেটআপে আরেকটি পরিবর্তন আসলো। নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সাপোর্ট স্টাফ দলে যোগ দিচ্ছেন ইয়াসির আরাফাত। হাই পারফরম্যান্স কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। বর্তামানে এই দায়িত্বে থাকা সিমন হেলমটের স্থলাভিষিক্ত হবেন সাবেক এই ক্রিকেটার। আগামী ১২ জানুয়ারি শুরু হয়ে এই সিরিজ শেষ হবে ২১ জানুয়ারি।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্পেশালিস্টদের সঙ্গে সরাসরি নিউজিল্যান্ডে উড়াল দিবেন আরাফাত। আপাতত কেবল একটি সিরিজের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। চলতি অস্ট্রেলিয়া সিরিজের জন্য কোচিং স্টাফ দলে থাকা হেলমট ব্যক্তিগত কারণে সরে দাঁড়াচ্ছেন বলে পিসিবি সূত্র জানান।

নিউজিল্যান্ডে কোচিং করানোর পূর্ব অভিজ্ঞতা আছে আরাফাতের। ইংল্যান্ডেও কোচিং করান তিনি। পাকিস্তানের হয়ে ১৩ টি-টোয়েন্টিসহ ২৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন সাবেক ডানহাতি অলরাউন্ডার, যদিও খেলেছেন একটি ম্যাচ।

মোহাম্মদ হাফিজ অস্ট্রেলিয়া সফরের জন্য পাকিস্তান দলের টিম ডিরেক্টর ও প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে সাপোর্ট স্টাফ দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। উমর গুল হয়েছেন বোলিং কোচ, সাঈদ আজমল স্পিন বোলিং কোচ, অ্যাডাম হোলিওকে ব্যাটিং কোচ এবং হেলমট হাই পারফরম্যান্স কোচ। অন্তর্বর্তীকালীন কমিটির অধীনে পিসিবি চলছে বিধায় প্রত্যেককে স্বল্পমেয়াদে দায়িত্ব দেওয়া হয়েছিল।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম