আইপিএলে অনাপত্তিপত্র কেন পাননি তাসকিন-শরিফুল?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২৩, ১৭:১৪আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৭:৫০

২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলামের সংক্ষিপ্ত তালিকায় তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তারা। কারণ পুরো টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তাদের অনাপত্তিপত্র দেওয়া হয়নি। এবার জানা গেলো কারণ। মূলত এই দুই পেসার ইনজুরিপ্রবণ বলেই তাদের নিয়ে ঝুঁকি নিতে চায়নি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

এনিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘তাসকিন-শরিফুলকে (অনাপত্তিপত্র) না দেওয়ার কারণ হচ্ছে তাদের ইনজুরি। তাসকিন কিন্তু এখনও অনুশীলন করছে। কালও আমার সঙ্গে কথা হয়েছে, সে বলছে যে, সে প্রায় ফিট। কিন্তু এই দুজন খুবই ইনজুরিপ্রবণ খেলোয়াড়। আপনারা জানেন যে বিশ্বকাপে তাসকিন কিন্তু পুরোপুরি ফিট ছিল না। সে কিন্তু ফিফটি পার্সেন্ট ফিট হয়ে খেলেছে।’

তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, এই প্রশ্নে কূটনৈতিক উত্তর দিয়েছেন জালাল ইউনুস, ‘ক্ষতিপূরণের কথা খারাপ শোনায়। বোর্ড আর খেলোয়াড়ের মধ্যে এটা পারস্পরিক বোঝাপড়া।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম