ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে চাওয়ায় মুজিব, নাভিন ও ফারুকিকে নিষেধাজ্ঞা!

স্পোর্টস ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৩, ১৩:২১আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৩:২৪

ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেই অভ্যস্ত আফগানিস্তানের তারকা ক্রিকেটাররা। কিন্তু বিদেশি এই লিগ খেলাকে খুব বেশি প্রাধান্য দেওয়াকে ভালো চোখে নেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তাই আফগান ত্রয়ী মুজিব উর রহমান, ফজল হক ফারুকি ও নাভিন উল হককে নিষেধাজ্ঞার আওতায় এনেছে বোর্ড। এই নিষেধাজ্ঞার ফলে আগামী দুই বছর বিদেশি লিগ খেলার জন্য কোনও এনওসি পাবেন না তারা। এমনকি চলমান এনওসিও বাতিল করা হয়েছে।  

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে দেওয়া বিবৃতি থেকে বিষয়টা বিস্তারিত উঠে এসেছে। সম্প্রতি এই ত্রয়ী বোর্ডের কাছে জানিয়েছেন, আগামী বছর থেকে শুরু হতে যাওয়া কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে নিজেদের নাম প্রত্যাহার চান তারা। পাশাপাশি অনুমতি চান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার। এই ঘটনার পরই মূলত বোর্ড শাস্তিমূলক ব্যবস্থা হাতে নিয়েছে। যে কারণে এই তিন ক্রিকেটারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির বিষয়টি বোর্ড পিছিয়ে দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘বাণিজ্যিক লিগে সম্পৃক্ত থাকার কারণে এই খেলোয়াড়রা কেন্দ্রীয় চুক্তি সই না করার ব্যাপারে জেদ ধরেছে। অথচ দলের জন্য খেলাটাকে জাতীয় দায়িত্ব হিসেবেই মনে করা হয়। কিন্তু তারা সরে যেতে চাওয়ায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গজনিত শাস্তিমূলক পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে।’  

মূলত এই বিষয় তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছিল এসিবি। সেই কমিটির দায়িত্ব ছিল বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে এসিবির স্বার্থের সঙ্গে যায় এমন সুপারিশ প্রণয়ন। তার পরেই ঘোষণা এসেছে নিষেধাজ্ঞার।

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক