ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ফারজানা

স্পোর্টস ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৩, ২০:২৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ২০:২৭

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দারুণ সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশ নারী দলের ব্যাটার ফারজানা হক। বাংলাদেশ ওই ম্যাচ হেরেছে যদিও। কিন্তু ১০২ রানের সেই ইনিংসে ওয়ানডেতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা স্থানে উঠেছেন তিনি। দুই ধাপ এগিয়ে তার অবস্থান এখন ১৩ নম্বরে।

মঙ্গলবার র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ তালিকা প্রকাশ করেছে আইসিসি। মেয়েদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনও ব্যাটারই সর্বোচ্চ এই স্থান অর্জন করতে পারেননি। ফারজানা ছাড়া আর কেউ কখনও থাকতে পারেননি সেরা বিশেও। ফারজানার রেটিং এখন ৫৮৫। যা আবার ক্যারিয়ার সেরা। 

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ১১৯ রানে জিতলেও পরের দুই ম্যাচ তারা দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। স্বাগতিকদের সিরিজ জয়ে তাদের অনেক খেলোয়াড়েরই উন্নতি হয়েছে র‌্যাঙ্কিং টেবিলে। জিতে যাওয়া ওই দুই ম্যাচেই জয়ের নায়ক ছিলেন লরা উলভার্ট। দ্বিতীয় ম্যাচে ৫৪ রানের পর শেষ ওয়ানডেতে ১২৪ রান করেন তিনি। তাতে র‌্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও রেটিং পয়েন্ট বেড়েছে তার। এখন তার রেটিং পয়েন্ট ৭৩৪। তিন নম্বরে থাকা শ্রীলঙ্কান চামারি আতাপাত্তু থেকে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে আছেন তিনি। আর দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার বেথ মুনির চেয়ে ১৪ পয়েন্ট কম। শীর্ষে আছেন ইংল্যান্ডের ন্যাট শিভার-ব্রান্ট। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম