ম্যাচসেরা হয়ে যা বললেন মেহেদী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২৩, ১৮:০৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৮:০৩

গত বছর ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন শেখ মেহেদী হাসান। তারপর প্রায় ১৬ মাস পর প্রথমবার এই ফরম্যাটে খেলতে নেমেই করলেন বাজিমাত। ব্যাটিং-বোলিংয়ে অলরাউন্ড পারফরম্যান্স করে জেতালেন বাংলাদেশকে। পেলেন ম্যাচ সেরার পুরস্কারও।

কুড়ি ওভারের ফরম্যাটে ২০১৮ সালে অভিষেক হয় মেহেদীর। ওয়ানডে তারও অনেক পরে ২০২১ সালে। দুই ফরম্যাট মিলিয়ে বুধবার খেলতে নেমেছিলেন নিজের ৫০তম আন্তর্জাতিক ম্যাচ। এই মাইলফলক ছোঁয়ার ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতলেন প্রথমবার। পুরস্কার হাতে মেহেদী জানালেন, ‘নিজের শক্তির জায়গায় ভালো লেংথে করেছি। ব্যাটিংও উপভোগ করেছি। শেষ করাই কাজ ছিল। আলহামদুলিল্লাহ।'

নেপিয়ারে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের প্রথম ওভারেই তিনি মেহেদীকে বোলিংয়ে আনেন। প্রথম বলে ফিন অ্যালেন সিঙ্গেল নেন। এরপর টানা দুই বল ডট দিয়ে চতুর্থ বলে উইকেট তুলে নেন মেহেদী। ব্যাকফুটে শট খেলতে দিয়ে বোল্ড হয়েছেন টিম সেইফার্ট। 

মেহেদীর দ্বিতীয় শিকার ড্যারিল মিচেল। ইনিংসের পঞ্চম ওভারে চতুর্থ বলটি অফ স্টাম্পের বাইরে হালকা ঝুলিয়ে দিয়েছিলেন। কিন্তু বলটির লেংথ ডেলিভারি টার্নের আশায় লফটেড স্ট্রেট ড্রাইভ খেলার চেষ্টা করেন মিচেল। লাইন ধরে রাখা বল তার ব্যাটের বাইরের কানা ঘেষে আঘাত করে অফ স্টাম্পে। তাতেই দ্বিতীয় উইকেট শিকার করেন মেহেদী। 

এরপর আর উইকেট না পেলেও প্রতিপক্ষের ব্যাটারদের উপর চাপ প্রয়োগ করতে পেরেছেন এই স্পিনার। সবমিলিয়ে ৪ ওভার বোলিং করে মাত্র ১৪ রান খরচ করে উইকেট নিয়েছেন দুটি।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম