আম্পায়ার লিফটে আটকে পড়ায় দেরিতে শুরু হয়েছে খেলা!

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৩, ১৩:১৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৩:১৭

মেলবোর্নে চলছে পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন। দ্বিতীয় সেশনের সময় ঘটেছে অদ্ভুত এক ঘটনা। যে কারণে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি খেলা। ম্যাচ শুরু হয়েছে দেরিতে! পরে জানা গেছে, তৃতীয় আম্পায়ার লিফটে আটকে পড়াতেই এই বিলম্ব।

বৃহস্পতিবার লাঞ্চ ব্রেকের পর খেলোয়াড়রা নির্ধারিত সময়েই মাঠে নেমে খেলার জন্য প্রস্তুত হয়েছিলেন। দ্বিতীয় সেশন শুরুর কথা ছিল স্থানীয় সময় বেলা ১টা ২৫ মিনিটে। কিন্তু মাঠের দুই মূল আম্পায়ার অজানা কারণে তখন মাঠে বল গড়ানোর অনুমতি দেননি। পরে জানানো হয়, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ গ্র্যান্ড স্ট্যান্ডে নিজের পোস্টে এখনও হাজির হতে পারেননি। তখন দুই অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ ব্যাট হাতে অপেক্ষা করছিলেন। দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে তারা ৬ রানে ২ উইকেট হারিয়েছে। কয়েক মিনিট অপেক্ষার পর তখন বাধ্য হয়ে বাউন্ডারি লাইন থেকে তৃতীয় আম্পায়ারের বক্সে ছুটে যান চতুর্থ আম্পায়ার ফিল গিলেস্পি। যাতে ম্যাচ শুরু করা যেতে পারে। যদিও কিছুক্ষণ পর হাজির হন ইলিংওর্থ। 

পরে ক্রিকেট অস্ট্রেলিয়া প্ল্যাটফর্ম এক্সে জানায় এর বিস্তারিত। অদ্ভুত এই ঘটনায় খেলা শুরু হতে দেরি হয়েছে সাত মিনিটের মতো। ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ‘খেলা শুরু হতে দেরি হওয়ার কারণ থার্ড আম্পায়ার লিফটে আটকা পড়েছেন।’

/এফআইআর/               
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম