মাশরাফির রেকর্ড ভেঙে দিলেন হাবিবুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ ডিসেম্বর ২০২৩, ১৭:২৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৮:০৬

লিস্ট ‘এ’ ক্রিকেটে এতদিন দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। ৫১ বলে সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে হাবিবুর রহমান সোহান সেঞ্চুরি করলেন ৪৯ বলে। তার অনবদ্য সেঞ্চুরিতে সেন্ট্রাল জোনের দেওয়া ২০২ রান ২৪.৪ ওভারে ২ উইকেট তুলে ফেলেছে নর্থ জোন। 

চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণে এই সেঞ্চুরি করার পথে হাবিবুর পেছনে ফেলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। ২০১৬ সালে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে শেখ জামালের বিপক্ষে ৫১ বলে মাশরাফি সেঞ্চুরি করেছিলেন। এবার সেই রেকর্ড ভাঙলেন ২৫ বছর বয়সী সোহান। এদিন ৪৯ বলে সেঞ্চুরি ছুঁয়ে হাবিবুর শেষ অব্দি ১১৭ রানের ইনিংস খেলেছেন। তিনি ৬১ বলে ৯ চার ও ৯ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন।

সোহানের সেঞ্চুরিত ভর করে সেন্ট্রাল জোনকে উড়িয়ে দিয়েছে নর্থ জোন। আগে ব্যাটিং করে ২০১ রানে অলআউট হয় সেন্ট্রাল জোন। তাড়া করতে নেমে নর্থজোন মাত্র ২৪.২ ওভারে লক্ষ্যে পৌছে গেছে। সোহানের ঝড়ের পর দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অমিত হাসান (২১) ও আব্দুল্লাহ আল মামুন (২০)।  এই জয়ের পর রান রেটে ফাইনাল নিশ্চিত হয়েছে নর্থ জোনের।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক