লিগে খেলতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকবেন না ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৬

আগামী সপ্তাহেই টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। এরই মধ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও ঠিক করে ফেলেছেন তিনি। টি-টোয়েন্টি লিগে নিজের সর্বাধিক উপস্থিতি নিশ্চিত করতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজ থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে এই সিরিজের সংক্ষিপ্ত ফরম্যাটে হয়তো তাকে দেখা যাবে না। 

আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসে চুক্তিবদ্ধ হয়ে আছেন অজি ওপেনার। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি। অপর দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়া তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ২ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি।  

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে অবসর নেওয়ার পর বিগ ব্যাশেও খেলার কথা ওয়ার্নারের। সেখানে খেলবেন সিডনি থান্ডারে। তবে পরবর্তী পর্বে সিডনি কোয়ালিফাই করলে তখন তাকে পাওয়া যাবে কিনা সেটি নিশ্চিত নয়। 

ওয়ার্নার আরব আমিরাতে লিগ খেলার জন্য এনওসি চাইবেন- এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী গ্রিনবার্গ। তার কাছে প্রশ্ন করা হয়েছিল ওয়ার্নার ঘরের মাঠে কোনও ম্যাচ মিস করবেন কিনা। জবাবে তিনি বলেছেন, ‘আমার ধারণা সংক্ষিপ্ত উত্তর হচ্ছে- হ্যাঁ। আমি জানি সে বিগব্যাশের জন্যও বদ্ধপরিকর।’ 

গ্রিনবার্গ আরও বলেছেন, ওয়ার্নার পরবর্তী জীবনে নিজের কথা ভেবেই হয়তো সময়টা সেভাবে বিনিয়োগ করবে। যাতে বিনিময়ে সর্বোচ্চটা তুলে নিতে পারে। তাতে কোনও দোষ দেখেন না তিনি।   

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম