ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত লামিচানে 

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১০:২১

ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়েছিলেন নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিচানে। শুক্রবার আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। 

নেপালের লেগ স্পিনার লামিচানে দেশটির পোস্টার বয় হিসেবেই এতদিন পরিচিত ছিলেন। কিন্তু এই কাণ্ডের পর আন্তর্জাতিক অঙ্গনে সেই ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। 

কাঠমান্ডুর একটি হোটেলে ১৭ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হলে গত বছরের ৭ সেপ্টেম্বর লামিচানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কাঠমান্ডু ডিস্ট্রিক্ট কোর্ট। এর পরই নেপালের ক্রিকেট সংস্থা তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। এই বছরের জানুয়ারিতে তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় প্রায় ১৫ হাজার ৩০০ মার্কিন ডলারের বিনিময়ে। বোর্ড পরে নিষেধাজ্ঞাও উঠিয়ে নেয়। 

লামিচানের আইনজীবী সরোজ ঘিমিরে এএফপিকে জানিয়েছেন, আদালত শুক্রবার নেপালের এই তারকাকে দোষী সাব্যস্ত করেছে। তিনি আরও বলেছেন, ‘পরবর্তী শুনানিতে তার শাস্তির রায় ঘোষণা করা হবে।’

ওই ঘটনার পর নেতৃত্ব থেকেও লামিচানেকে সরিয়ে দেয় নেপালের ক্রিকেট বোর্ড। তবে বোর্ড নিষেধাজ্ঞা উঠিয়ে নিলে বিশ্বকাপ বাছাইসহ গত সেপ্টেম্বর এশিয়া কাপে তার খেলার সুযোগ হয়। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো, ভুক্তভোগীকে তখন অপ্রাপ্তবয়স্ক বলা হলেও রায়ে বলা হয়েছে ওই সময় তিনি প্রাপ্তবয়স্ক ছিলেন।

অবশ্য শুরু থেকেই নিজের ওপর আনা অভিযোগ অস্বীকার করে আসছেন লামিচানে। স্থানীয় জনসাধারণও এক্ষেত্রে তার পাশে দাঁড়িয়েছে। তার পক্ষে নানামুখী প্রচারণা চলেছে সোশ্যাল মিডিয়ায়। 

/এফআইআর/     
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম