দুইদিন ধরে চলা সিলেট স্ট্রাইকার্সের বোলার হান্ট প্রতিযোগিতা শেষ হয়েছে আজ শনিবার। বৃহত্তর সিলেটসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ১৪০০ ক্রিকেটার এই বোলার হান্ট প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রায় নয়শ ক্রিকেটার তাদের বোলিং প্রতিভা তুলে ধরেন স্ট্রাইকার্সের কোচদের সামনে। কয়েক পর্বের ট্রায়াল শেষে কোচরা ১৩ প্রতিভাবান
বোলারকে আসন্ন বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন নেটে বোলিংয়ের জন্য নির্বাচন করেন। যাদের মধ্যে ৬ জন পেসার ও ৭ জন স্পিনার।
নির্বাচিত ১৩ ক্রিকেটার: মোহাম্মদ হুসেন ইমন (সিলেট), আমির হোসেন জয় (সিলেট), আজিজুর রহমান (জামালপুর), জামিল আহমেদ (সিলেট), আল-মামুন (গাইবান্ধা), মিনহাজ আহমেদ (সিলেট), মুজাক্কির হোসেন (সিলেট), রিয়াদুল (মানিকগঞ্জ), মহিউদ্দিন তারেক (সিলেট), জাহিদুল হক হিমেল (হবিবগঞ্জ), মো. আসাদুজ্জামান খান তুষার (হবিগঞ্জ), রাহেল আহমেদ (সিলেট) ও মো. কয়েছ আহমদ (সিলেট)।









