বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা ভয়ডরহীন: হাথুরুসিংহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২৩, ১৬:২১আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৬:২১

সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সফরে অসাধারণ কেটেছে বাংলাদেশের। অতীতে যা করতে পারেনি বাংলাদেশ, সেটাই এবার করে দেখিয়েছে তারা। ওয়ানডেতে প্রথম দুই ম্যাচে ব্যর্থতার পর শেষটা জেতে বাংলাদেশ। আর টি-টোয়েন্টিতে চোখে চোখ রেখে লড়াই করেছে নাজমুল হোসেন শান্তর দল। এমন পারফরম্যান্সের পর শান্ত-শরিফুল-মেহেদীদের ভয়ডরহীন ক্রিকেটারের তকমা দিলেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে গত ২৭ ডিসেম্বর টি-টোয়েন্টিতে ১৩ বছরের হারের বৃত্ত ভেঙেছে বাংলাদেশ। ৫ উইকেটে জিতে বাংলাদেশ প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারিয়েছে। ব্যাটিং-বোলিংয়ে প্রভাব রেখে ম্যাচ সেরা হন শেখ মেহেদী হাসান। মাউন্ট মঙ্গানুইতে বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান তোলে নিউজিল্যান্ড। একই মাঠে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ১১০ রানে অলআউট হয়েছে। বৃষ্টির আগে নির্ধারিত ওভারে বেশি রান থাকায় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জয় লাভ করে কিউইরা। পুরো সিরিজে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স মুগ্ধ করেছে বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহকে। 

তারুণ্যনির্ভর বাংলাদেশের ভয়ডরহীন পারফরম্যান্সের প্রশংসা করে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে  হাথুরুসিংহে বলেছেন, ‘আমি মনে করি, এই তরুণ দলের ক্রিকেটারের মধ্যে কোনও ভয় নেই। তারা প্রতিযোগিতা করতে পছন্দ করে। আরেকটা ব্যাপার হলো শান্তর নেতৃত্ব। সে দারুণ নেতৃত্ব দিয়েছে। ক্রিকেটারদের সঙ্গে তার যোগাযোগ বেশ ভালো। তাদের থেকে শান্ত কী আশা করে, তা পরিষ্কার।’ 

২০২২ সাল পর্যন্ত নিউজিল্যান্ড সফর মানেই ভয়ানক অভিজ্ঞতা। গেলো বছর টেস্ট জিতে প্রথম যে কোনও ফরম্যাটে হারের বৃত্ত ভাঙে বাংলাদেশ। এবার একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি জিতে তিন ফরম্যাটেই জয়ের দেখা পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে হাথুরুসিংহে বলেছেন, ‘যেমনটা আপনি বলেছেন, সিরিজ শুরুর আগে আমরা কথা বলেছিলাম এর আগে কী করেছি। এর চেয়ে আরও ভালো কিছু করতে চেয়েছি। সেই দিক থেকে আমি মনে করি, এবারের সফর অনেক সফল।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান