যুব বিশ্বকাপের দল ঘোষণা বিসিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জানুয়ারি ২০২৪, ১২:১৩আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৪:৪২

আগামী ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার আগে সোমবার মিরপুরে যুব বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  মূলত এশিয়া কাপের দলটি রেখে দিয়েছে হান্নান সরকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল।

যুব দলের অধিনায়ক হিসেবে শুরু থেকেই দায়িত্ব পালন করছিলেন আহরার আমিন। তবে এশিয়া কাপের আগে নেতৃত্ব দেওয়া হয় মাহফুজুর রহমান রাব্বিকে। বিশ্বকাপে তার ওপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।  রাব্বির ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন আহরার আমিন।

মিরপুরে চলছে যুবাদের অনুশীলন ক্যাম্প। ৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবেন তারা। বিশ্বকাপের মূল লড়াইয়ে মাঠে নামার আগে সেখানে ১১ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষ তারা একটি আনঅফিশিয়াল ম্যাচ খেলবে। সেখানেও চলবে ক্যাম্প। 

এরপর ১৪ জানুয়ারি শ্রীলঙ্কা ও ১৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার যুবাদের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন রাব্বিরা। ২০ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে বিশ্বকাপ মিশন। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র, ভারত ও আয়ারল্যান্ড।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

আশিকুর রহমান শিবলী, জিশান আলম, চৌধুরী রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, আশরাফুজ্জামান বরেণ্য, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), রাফিউজ্জামান, রোহানত দৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসী সিদ্দিকি, মারুফ মৃধা।

 
/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম