টাইগারদের খেলা দেখতে বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এশিয়া কাপে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে। পাকিস্তান ইনিংসের অষ্টম ওভারে তিনি স্টেডিয়ামে উপস্থিত হন।
সরাসরি সম্প্রচারে টেলিভিশন স্ক্রিনে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। বিগ স্ক্রিনে প্রধানমন্ত্রীকে দেখানোর পরপরই মাঠে দর্শকদের মধ্যে দেখা যায় বাড়তি উচ্ছ্বাস।
তিনি আসবেন বলে ম্যাচ শুরুর অনেক আগে থেকেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে স্টেডিয়ামে।
প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখতে প্রধানমন্ত্রীর মাঠে ছুটে যাওয়ার ঘটনা নতুন নয়। তিনি এর আগেও অনেকবার মাঠে ছুটে গিয়ে টাইগারদের উৎসাহ জানিয়েছেন। ক্রিকেট প্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি ম্যাচেরই খোঁজ রাখেন, খেলায় জয়ী হলে দলকে অভিনন্দিত করেন।
/আরআই/এফআইআর/








