সিডনি টেস্টে বিশ্রামে শাহীন, সায়েমের অভিষেক  

স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারি ২০২৪, ১৪:৫৯আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৫:০৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের একাদশে দুটি বড় পরিবর্তন এনেছে পাকিস্তান। বাড়তি কাজের চাপ থেকে বাঁচাতে ভাইস ক্যাপ্টেন শাহীন আফ্রিদিকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওপেনার ইমাম উল হকের বদলে সায়েম আইয়ুবের অভিষেক হচ্ছে। 

ইমাম পার্থে একটি হাফসেঞ্চুরি করলেও দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে অস্বস্তিতে ছিলেন। টেস্টে নতুন হলেও আইয়ুব পাকিস্তানের হয়ে ৮টি টি-টোয়েন্টি খেলেছেন। ১৭.৫৭ গড়ে তাতে রান করেছেন মাত্র ১২৩! তবে লিস্ট এ ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সুবাদেই কপাল খুলেছে তার।  

শাহীন না থাকায় একাদশে ফিরেছেন ৩০ বছর বয়সী অফস্পিনার স্পিনার সাজিদ খান। এই সিদ্ধান্তের আরও একটি কারণ সিডনির এই পিচ স্লোয়ারদের সহায়তা করে।  সাজিদ টেস্ট দলে ফিরেছেন প্রায় দুই বছর বিরতির পর। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২২ সালের মার্চে খেলেছিলেন। পাকিস্তানের হয়ে খেলা তার সাত টেস্টে রেকর্ড মোটামুটি ভালোই। নিয়েছেন ২২ উইকেট।

তৃতীয় টেস্ট সিডনিতে শুরু হবে ৩ জানুয়ারি। এরই মধ্যে সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে স্বাগতিক দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে অজিদের স্থান তিনে। এই টেস্ট আবার ডেভিড ওয়ার্নারের বিদায়ী ম্যাচও। 

পাকিস্তান একাদশ: সায়েম আইয়ুব, আব্দুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেট), সালমান আলী আগা, সাজিদ খান, হাসান আলী, মির হামজা, আমের জামাল। 

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম