অধিনায়ক হয়ে পাকিস্তানের বিপক্ষে ফিরছেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৪, ১০:০৯আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:৩২

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না কেন উইলিয়ামসন। ৯ মাস আগে হাঁটুতে পাওয়া চোটের পুনর্বাসন প্রক্রিয়া চলমান থাকায় এই সময়ে বিশ্রামে ছিলেন তিনি। তবে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্বের ভার নিয়েই দলে ফিরেছেন। 

চোট থেকে সেরে উঠায় বিশ্বকাপ ও বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে উইলিয়াসন খেলেছিলেন। তার পর সতর্কতার অংশ হিসেবে সাদা বলের ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া হয় তাকে। নিয়ন্ত্রিত এই পুনর্বাসন প্রক্রিয়া চলমান থাকছে পাকিস্তান সিরিজেও। ১২ জানুয়ারি শুরু হতে যাওয়া ৫ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচেও তাকে বিশ্রামে রাখা হবে। তখন দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। বাংলাদেশের বিপক্ষে সাদা বলের ক্রিকেট মিস করা ওপেনার ডেভন কনওয়েও ফিরছেন এই সিরিজ দিয়ে। বিশ্বকাপে চোট পাওয়া ম্যাট হেনরি ও লকি ফার্গুসনও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এই সিরিজ দিয়ে। 

চোটের কারণে কাইল জেমিসন ও মাইকেল ব্রেসওয়েল এখনও ফিরতে পারেননি। তবে এই সিরিজ থেকে বাদ পড়া উল্লেখযোগ্য নামটি হলো অলরাউন্ডার রাচিন রবীন্দ্রর। যিনি বিশ্বকাপে আলো ছড়ানো পারফরম্যান্সে নজর কেড়েছিলেন। কোচ গ্যারি স্টিড অবশ্য বলেছেন, রাচিনের কিছুটা বিশ্রাম প্রয়োজন। 

নিউজিল্যান্ড স্কোয়াড: 

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ইশ সোধি, টিম সাউদি, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স।

  /এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম