করুনারত্নের জায়গায় লঙ্কানদের নতুন টেস্ট অধিনায়ক ধনাঞ্জয়া

স্পোর্টস ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৪, ১৩:৫৭আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৩:৫৭

টেস্ট অধিনায়কত্বেও পরিবর্তন এনেছে উপুল থারাঙ্গার নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। দিমুথ করুনারত্নের জায়গায় ধনাঞ্জয়া ডি সিলভা ১৮তম টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন।

টেস্টে লঙ্কানদের হয়ে ৩০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন করুনারত্নে। তার মধ্যে ১২টি জয়ের পাশাপাশি হারও ছিল ১২টি। ড্র ছিল ৬ ম্যাচে। শ্রীলঙ্কার হয়ে তার সবচেয়ে স্মরণীয় জয়টি ছিল অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম দুই ম্যাচে। ২০১৯ সালের শুরুতে প্রথম এশিয়ান দল হিসেবে প্রথম টেস্ট সিরিজ জেতার গৌরব অর্জন করে দক্ষিণ আফ্রিকায়।  

করুনারত্নে ২০১৯ সালে অস্থির এক সময়ে দায়িত্ব পেয়েছিলেন । তার অধীনে অবশ্য দল ও ড্রেসিং রুমে একটা স্থিরতা এসেছিল। জাতীয় দলে তার অধীনে খারাপ করেনি লঙ্কান দল। পাশাপাশি অধিনায়কত্বে আসার পর তার ব্যাটিংয়েও যথেষ্ট উন্নতি হয়েছে। এই সময়ে পুরো ক্যারিয়ারের চেয়ে গড় বেড়ে দাঁড়িয়েছিল ৪৯.৮৬। এই সময়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের চূড়াতেও পৌঁছেছিলেন তিনি।

তার মতো ধনাঞ্জায়াও জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। ৫১ টেস্ট খেলে দশটি সেঞ্চুরির পাশাপাশি ১৩টি ফিফটি তুলে নিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট হবে ৬ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট।   

সাম্প্রতিক সময়ে ধনাঞ্জয়াকে নিয়ে অধিনায়কত্বে শ্রীলঙ্কা তৃতীয় পরিবর্তন আনলো। কুশল মেন্ডিস পেয়েছেন ওয়ানডের দায়িত্ব, টি-টোয়েন্টিতে ওয়ানিন্দু হাসারাঙ্গা।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম