সিডনিতে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৪, ১৭:৪২আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৭:৪২

দক্ষিণ আফ্রিকাকে কেপটাউনে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল ভারত। দুই দিন পরই তাদের নামিয়ে এক নম্বর স্থান দখল করলো অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানকে হারিয়ে সবার উপরে চ্যাম্পিয়নরা।

আট টেস্ট থেকে ৫৬.২৫ শতাংশ পয়েন্ট অস্ট্রেলিয়ার। ৩-০ তে সিরিজ হেরে যাওয়া পাকিস্তান ৩৬.৬৬ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। 

চার টেস্ট থেকে ভারত ৫৪.১৬ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে তিন নম্বরে। তিন দলেরই সমান ৫০ শতাংশ পয়েন্ট।

শেষ তিনটি স্থানে ওয়েস্ট ইন্ডিজ (১৬.৬৭ শতাংশ), ইংল্যান্ড (১৫ শতাংশ) ও শ্রীলঙ্কা (শূন্য শতাংশ)।

শীর্ষস্থান সুসংসহত করতে সামনে ভালো সুযোগ আছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। তারা ওয়েস্ট ইন্ডিজকে দুই টেস্টে স্বাগত জানাবে। আর ভারত ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি টেস্ট খেলবে। দক্ষিণ আফ্রিকার পরবর্তী অ্যাসাইনমেন্ট নিউজিল্যান্ডে দুই ম্যাচের সিরিজ। ফেব্রুয়ারির এই সিরিজের জন্য দ্বিতীয় সারির দল নির্বাচন করেছে প্রোটিয়ারা। 

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের