ওয়ার্নারকে শয়তান ডাকেন খাজার মা

স্পোর্টস ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৪, ২০:৩২আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ২০:৩২

জাতীয় দলে দীর্ঘদিন ধরে সাদা পোশাকে ওপেনিং জুটি সামলাচ্ছেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। শুধু অস্ট্রেলিয়ার জার্সিতে নয়, স্কুলজীবন থেকে তারা একসঙ্গে খেলছেন। আর দুজনকে একসঙ্গে দেখা যাবে না। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট খেলে সাদা পোশাক চিরতরে তুলে রেখেছেন। শুধু তাদের মধ্যে কেন, দুই জনের পরিবারের বন্ধনটাও অনেক দৃঢ়। ওয়ার্নারকে তো খাজার মা শয়তান ডাকেন, সেটা অবশ্য খুব ভালোবাসেন বলেই। 

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানকে ৮ উইকেটে হারানোর পর অস্ট্রেলিয়ার সাবেক হয়ে যাওয়া ওপেনারকে শ্রদ্ধা জানান অনেকে। মাঠে ছিলেন খাজার মা। ওয়ার্নারকে জড়িয়ে ধরেন তিনি। আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল।

ম্যাচ শেষে খাজা দুই পরিবারের মধ্যে আত্মিক বন্ধনের কথা প্রকাশ করে বলেন, ‘সে (ওয়ার্নার) আমার মাকে জড়িয়ে ধরে আছে। তিনি ওকে অনেক ভালোবাসেন। সত্যি বলতে, আমি তার সঙ্গে ব্যাটিং উপভোগ করেছি। সে আক্রমণ করে খেলতো। আমাকে আমার খেলাটা খেলতে দিতো।’

খাজা আরও বলেন, ‘আমার মা ওকে ভালোবাসে। তিনি তাকে শয়তান ডাকেন। সে যে শয়তান, এটা আমার মার ভালো লাগতো। শুধু তার ছেলে নয় বলেই তিনি লরেন ও হাওয়ার্ডের (ওয়ার্নারের বাবা-মা) কাছে তাকে পাঠিয়ে দিতো।’

ওয়ার্নার তার টেস্ট ক্যারিয়ার শেষ করলেন ৮৭৮৬ রান করে, যা তাকে অস্ট্রেলিয়ার পঞ্চম শীর্ষ রান সংগ্রাহক বানিয়েছে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম