মুজিবকে নিয়েই ভারতে যাচ্ছে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৪, ২১:১৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ২১:২০

বিদেশি লিগে খেলার জন্য কেন্দ্রীয় চুক্তি করতে রাজি হননি মুজিব উর রহমান। আফগানিস্তানের রহস্যময় স্পিনারের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী দুই বছরের জন্য বিদেশি লিগে খেলায় তাকে নিষিদ্ধ করা হয়। এমনকি বিগ ব্যাশ লিগের মাঝপথে তার এনওসি স্থগিত করে বোর্ড। মেলবোর্ন রেনেগেডসও তাকে দল থেকে বাদ দেয়। দেশে ফিরতে বাধ্য হন মুজিব। তবে তাকে নির্বাসনে রাখেননি নির্বাচকরা। প্রথমবার ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে তাকে সঙ্গী করেছেন তারা।

গত ২৫ ডিসেম্বর এসিবি এক ঘোষণায় জানান, কেন্দ্রীয় চুক্তি করতে রাজি না হওয়ায় মুজিবসহ দুই সিমার ফজলহক ফারুকি ও নাভিন উল হককে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিন খেলোয়াড় আগামী দুই বছরের জন্য অনাপত্তিপত্র পাওয়ার অযোগ্য বিবেচিত হবেন। একই সঙ্গে কার্যকর এনওসিও স্থগিত করা হয়।

ফারুকি ও নাভিন সমঝোতা করায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলানো হয়েছে। তবে মুজিবকে রাখা হয়নি। এবার তাকে ফেরানো হলো।

২০২৩ সালের জুলাইয়ের পর প্রথমবার টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন মুজিব। তার সঙ্গে ভারতে শক্তিশালী স্পিন বিভাগের সহযাত্রী রশিদ খান, কাইস আহমেদ ও নুর আহমেদ। 

দলের স্বীকৃতি অধিনায়ক রশিদ খানকে রাখা হয়েছে ১৯ জনের স্কোয়াডে। তবে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। কারণ পিঠের অস্ত্রোপচার করিয়েছেন তিনি, খেলতে পারেননি বিবিএল এবং সবশেষ টি-টোয়েন্টি সিরিজ। তবে ১০ দিনের মধ্যে বোলিং শুরু করতে পারবেন বলে জানা গেছে। সেক্ষেত্রে আমিরাত সিরিজের মতো ব্যাটার ইব্রাহিম জাদরান ভারতে দলকে নেতৃত্ব দেবেন। 

ভারতের বিপক্ষে এই প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। ১১ জানুয়ারি মোহালিতে শুরু হবে সিরিজ। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই তাদের শেষ কুড়ি ওভারের সিরিজ।

আফগানিস্তান স্কোয়াড: ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আলিখিল (উইকেটকিপার), হযরতউল্লাজ জাজাই, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, আজমতউল্লাহওমরজাই, শরাফউদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, ফরিদ আহমেদ, নাভিন উল হক, নুর আহমেদ, মোহাম্মদ সেলিম, কাইস আহমেদ, গুলবাদিন নাইব ও রশিদ খান।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী