রশিদের বদলে এমআই কেপটাউনের নতুন অধিনায়ক পোলার্ড

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৪, ২০:৪৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২০:৫৭

পিঠের অস্ত্রোপচারের পর সেরে ওঠার লড়াইয়ে আছেন রশিদ খান। ভারতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আফগানিস্তানের ১৯ জনের দলে থাকলেও তার খেলা নিয়ে তীব্র শঙ্কা রয়েছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সিরিজ ও বিগ ব্যাশ লিগে খেলতে পারেননি। এবার ছিটকে গেলেন এসএ টোয়েন্টির আসন্ন মৌসুম থেকেও। এই লেগস্পিনারের অনুপস্থিতিতে এমআই কেপটাউনের অধিনায়কত্ব করবেন কিয়েরন পোলার্ড।

নেতৃত্ব দিয়ে এসএ টোয়েন্টিতে অভিষেক হচ্ছে পোলার্ডের। যদিও আইএল টি-টোয়েন্টির জন্য ক্যারিবিয়ান তারকাকে ধরে রেখেছিল এমআই এমিরেটস। কিন্তু দক্ষিণ আফ্রিকা ও আমিরাত লিগের সূচি সাংঘর্ষিক হওয়ায় পোলার্ডের বদলে এমিরেটসের অধিনায়ক হবেন নিকোলাস পুরান। এখন দেখার অপেক্ষা আমিরাত লিগের শেষ দিকে পোলার্ড দলটিতে যোগ দেন কি না।

পোলার্ডকে এর আগে নিউইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে আবুধাবি টি-টেন লিগে দেখা গেছে। তার দল ফাইনালে ডেক্কান গ্ল্যাডিয়েটর্সের কাছে হেরে যায়। সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সে তার সতীর্থ পুরান ফ্রি এজেন্ট হতে গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করেন। গত সেপ্টেম্বরে ডারবান’স সুপার জায়ান্টস ওয়াইল্ড কার্ডের মাধ্যমে তাকে পায়। এমিরেটসে যোগ দেওয়ার আগে সম্ভবত এসএ টোয়েন্টিতে দেখা যাবে পুরানকে।

আগামী ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত হবে এসএ টোয়েন্টি। ১৯ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আইএল টি-টোয়েন্টি। এই দুটি লিগের সঙ্গে সাংঘর্ষিক হবে নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ ও বিপিএলের সূচিও।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম