এলগারের পর সাদা পোশাক তুলে রাখলেন ক্লাসেন

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৪, ১৫:২৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৫:২৮

একমাসেরও কম সময়ের মধ্যে টেস্ট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার দুই সিনিয়র ক্রিকেটার। ভারতের বিপক্ষে নতুন বছরের টেস্ট খেলে বিদায় নেন ডিন এলগার। আর মাঠের বাইরে থেকেই এবার সাদা পোশাক তুলে রাখার ঘোষণা দিলেন আইনরিখ ক্লাসেন। তবে সাদা বলের ফরম্যাটে খেলে যাবেন তিনি।

ক্লাসেনের টেস্ট ক্যারিয়ার খুবই ছোট। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে মাত্র চারটি ম্যাচ খেলেছেন। সবশেষ গত মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

এলগারের বিদায়ী টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন না ক্লাসেন। কাইল ভেরিয়েন্নের কাছে জায়গা ছেড়ে দিতে হয়েছে। তবে টেস্ট কোচ সুকরি কনর‌্যাড জানান, ক্লাসেন এখনও তার পরিকল্পনার মধ্যে আছেন।

গত বছর ফেব্রুয়ারিতে কনর‌্যাড ইঙ্গিত দেন, ‘তুলনামূলক ভালো ব্যাটার’ হিসেবে ভেরিয়েন্নের চেয়ে ক্লাসেনকে এগিয়ে রাখেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ইনিংসে ৫৬ রান করেন ক্লাসেন। আর ভেরিয়েন্নে গত মৌসুমের প্রথম শ্রেণির প্রতিযোগিতায় তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ভেরিয়েন্নে।

কনর‌্যাড ভারতের বিপক্ষে ভেরিয়েন্নেকে বেছে নিলেও স্কোয়াড ঘোষণার সময় বলেছিলেন, এই বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে টেস্টে দেখা যেতে পারে ক্লাসেনকে। কিন্তু ক্লাসেন নিজেই সরে দাড়ালেন।

অবসরের কারণ খোলাসা করেননি ক্লাসেন। তবে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আইপিএল, হান্ড্রেড ও এমএলসির মতো ফ্র্যাঞ্চাইজি লিগে মনোযোগ দিতে চাইছেন তিনি।

এক বিবৃতিতে ক্লাসেন বলেছেন, ‘কয়েকটি নির্ঘুম রাত পার করার পর ভাবছিলাম, আমি কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি। আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার নেওয়া কঠিন সিদ্ধান্ত, কারণ ক্রিকেটের প্রিয় ফরম্যাট এটা।’ আরও যোগ করেন, ‘মাঠে ও মাঠের বাইরের যুদ্ধ আমাকে আজকের ক্রিকেটার বানিয়েছে। অসাধারণ যাত্রা ছিল এটা এবং আমি খুশি যে আমার দেশকে প্রতিনিধিত্ব করতে পেরেছি। আমার ব্যাগি টেস্ট ক্যাপ সবচেয়ে অমূল্য।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম