এমপি সাকিবের ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৪, ১৬:১৯আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৬:১৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাকিব আল হাসান। সেই রেষ কাটতে না কাটতেই অনুশীলনে ফিরলেন বাংলাদেশের অধিনায়ক। সোমবার ট্রেনার, ডাক্তার ও কোচ নিয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোরে ঘাম ঝরালেন সাকিব।

সোমবার বিকাল সোয়া ৩টার দিকে সাকিব ইনডোরে প্রবেশ করেন। আসার আগে অনুশীলনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছেন। ইনডোরে সাকিবের প্রবেশের আগে আসেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। এরপর ট্রেনার বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার ও চিকিৎসক মনজুর হোসেন আসেন ইনডোরে। সবাই ইনডোরে প্রবেশের পর সাকিব ঢোকেন মাঠে। সব মিলিয়ে ট্রেনার-ডাক্তার-কোচ নিয়েই পুরোদমে অনুশীলন শুরু করছেন তিনি। 

মাগুরায় নির্বাচনী প্রচারণার ফাঁকেও সাকিবকে দেখা যায় জেলা স্টেডিয়ামে অনুশীলন করতে। নির্বাচনের ব্যস্ততা শেষে এবার ব্যাট-বলে ফেরার লড়াইয়ে মাঠে নামছেন এই তারকা ক্রিকেটার।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ দিকে আঙুলের চোটে ছিটকে যান সাকিব। তাকে ছাড়াই বাকি ম্যাচগুলোতে অংশ নেয় বাংলাদেশ দল। আঙুলের এই ইনজুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট এবং নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেননি বাঁহাতি এই অলরাউন্ডার। 

আঙুলের অবস্থা এখন অনেকটাই ভালো। যতদূর ধারণা করা হচ্ছে, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়েই তিনি মাঠে ফিরবেন। রংপুর রাইডার্সের হয়ে এবার বিপিএলে অংশ নেবেন তিনি। আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বিপিএল।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম