টি-টোয়েন্টিতে শাহীনের ডেপুটি রিজওয়ান

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৪, ১৮:২০আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৮:২০

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হচ্ছে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। তাসমান পাড়ে শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে তারা। আর এই সফরে তার ডেপুটি থাকছেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

সহঅধিনায়ক হয়ে রিজওয়ান বললেন, ‘পাকিস্তানের পুরুষ টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হতে পারা সম্মানের। এই দায়িত্ব দিয়ে আমার ওপর আস্থা রাখায় পিসিবির প্রতি আমি কৃতজ্ঞ। দলের সাফল্যে অবদান রাখতে অধিনায়ক, কোচিং স্টাফ ও আমার সতীর্থদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমি মুখিয়ে।’

রিজওয়ান তার ক্যারিয়ারে ২৩৮টি টি-টোয়েন্টি খেলেছেন। অধিনায়কত্ব করেছেন ৬৪ ম্যাচে। ২০২১ সাল থেকে পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতান্সের অধিনায়ক তিনি। তার নেতৃত্বে তিনবার ফাইনালে উঠেছিল তারা। প্রথমবারেই চ্যাম্পিয়ন হয়েছিল মুলতান।

পাকিস্তান স্কোয়াড: শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহঅধিনায়ক ও উইকেটকিপার), আমির জামাল, আব্বাস আফ্রিদি, আজম খান (উইকেটকিপার), বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, হাসিবউল্লাহ (উইকেটকিপার), ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, উসামা মীর ও জামান খান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম