চলে গেলেন মার্টিন ক্রো

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০১৬, ১১:৫০আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১১:৫০

মার্টিন ক্রো ক্যান্সারের বিরুদ্ধে দ্বিতীয় দফা লড়াইয়ে হার মানলেন নিউজিল্যান্ডের কিংবদন্তী ক্রিকেটার মার্টিন ক্রো। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার সকালে সাবেক এই ব্ল্যাক ক্যাপস অধিনায়কের মৃত্যুর খবর জানায়। 

ক্যানসারের সঙ্গে লড়াইটা করছিলেন অনেক দিন ধরেই। কিন্তু দ্বিতীয় দফায় ক্যানসারের সঙ্গে লড়াই করে আর ‘নট আউট’ থাকতে পারলেন না ৫৩ বছর বয়সী সাবেক এই কিউই অধিনায়ক। 

মার্টিন ক্রোকে আশি ও নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ধরা হতো। ১৩ বছরের ক্যারিয়ারে ৭৭টি টেস্ট খেলেন তিনি। ৪৫.৩৬ গড়ে মোট রান ৫ হাজার ৪৪৪। রয়েছে ১৭টি শতক। ১৬টি টেস্টে কিউইদের নেতৃত্ব দেন তিনি। 

১৪৩টি ওয়ানডে খেলে তার রান ৪ হাজার ৭০৪। গড় ৩৮.৫৫। ৪টি শতক আর ৩৪টি অর্ধশতক। তার ক্যারিয়ারের স্মরণীয় ১৯৯২ সালের বিশ্বকাপ। নয় ম্যাচে ৪৫৬ রান করে সে বিশ্বকাপে তিনি হয়েছিলেন সেরা খেলোয়াড়। অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিউজিল্যান্ডকে নিয়ে গিয়েছিলেন সেমিফাইনালে। 

হাঁটুর চোটে আক্রান্ত হয়ে ১৯৯৬ সালে অবসরে যান নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। এর পর থেকেই জড়িয়ে ছিলেন ক্রিকেট বিষয়ক লেখালেখি ও টেলিভিশন ধারাভাষ্যে।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম