ভারতের বিপক্ষে ছিটকে গেলেন রশিদ

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০২৪, ১৬:১৫আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৬:১৫

রশিদ খানকে নিয়েই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছিল আফগানিস্তান। কিন্তু পিঠের সার্জারি থেকে এখনও সেরে না ওঠায় ৩ ম্যাচের সিরিজে খেলতে পারছেন না তিনি। আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরান জানিয়েছেন, রশিদ খান দলের সঙ্গে চন্ডিগড় সফর করলেও এখনও ম্যাচ ফিট হতে পারেননি। ফলে তিন ম্যাচের সিরিজে তার খেলা হচ্ছে না।

পিঠের এই সার্জারির কারণে এরই মধ্যে রশিদের বিগ ব্যাশ ও এসএ-টুয়েন্টি মৌসুম শেষ হয়ে গেছে। ইব্রাহিম বলেছেন, ‘রশিদপুরোপুরি ফিট নয়। তবে দলের সঙ্গে সফর করছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। চিকিৎসকের অধীনে তার পুনর্বাসন চলছে; এই অবস্থায় আসন্ন সিরিজে আমরা তাকে ভীষণ মিস করবো।’

রশিদের মতো বড় তারকার অনুপস্থিতি যে তাদের ভোগাবে সেটা গোপন করেননি ইব্রাহিম, ‘রশিদকে ছাড়া অবশ্যই আমাদের কঠিন সংগ্রামের মধ্যে পড়তে হবে। কারণ তার অভিজ্ঞতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু স্বীকার করতেই হবে এটা ক্রিকেট। যে কোনও পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে।’

অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের পর রশিদ কোনও ধরনের ক্রিকেট খেলেননি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জেতা টি-টোয়েন্টি সিরিজেও (২-১) ছিলেন না তিনি। রশিদ না থাকায় সেই দায়িত্ব এখন ভাগ করে নিতে হবে মুজিব উর রহমান, মোহাম্মদ নবি, নূর আহমেদ, কায়েস আহমেদ ও শারাফুদ্দিন আশরাফকে।

রশিদের বদলে আরব আমিরাতের বিপক্ষে লেগস্পিনের মূল দায়িত্ব পালন করেছেন কায়েস। সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারিও ছিলেন তিনি। ১১.১৬ গড় ও ৬.৭০ ইকোনমিতে ৬ উইকেট শিকার করেছেন।  

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক