ধর্ষণ মামলায় লামিচানের ৮ বছরের জেল

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০২৪, ২০:০০আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ২২:০৬

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে ৮ বছরের কারাদণ্ডাদেশ পেয়েছেন নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিচানে। তার শাস্তির খবর নিশ্চিত করেছে কাঠমান্ডু পোস্ট।

১৮ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গত মাসে লামিচানেকে দোষী সাব্যস্ত করেছিল কাঠমান্ডুর একটি জেলা আদালত। ওই ঘটনায় রায় ঘোষণা করা হয়েছে আজ বুধবার। একই ঘটনায় তাকে ৩ লাখ রুপি জরিমানাসহ ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে ২ লাখ রুপি দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

লামিচানের আইনজীবী সরোজ ঘিমিরে অবশ্য এএফপিকে জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন। 

ধর্ষণের অভিযোগে মামলা হলে গত বছরের ৭ সেপ্টেম্বর লামিচানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কাঠমান্ডু জেলা আদালত। এর পরই নেপালের ক্রিকেট সংস্থা তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। এই বছরের জানুয়ারিতে তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় প্রায় ১৫ হাজার ৩০০ মার্কিন ডলারের বিনিময়ে। বোর্ড পরে নিষেধাজ্ঞাও উঠিয়ে নেয়। 

ওই ঘটনার পর নেতৃত্ব থেকেও লামিচানেকে সরিয়ে দেয় নেপালের ক্রিকেট বোর্ড। তবে বোর্ড নিষেধাজ্ঞা উঠিয়ে নিলে বিশ্বকাপ বাছাইসহ গত সেপ্টেম্বর এশিয়া কাপে তার খেলার সুযোগ হয়। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো, ভুক্তভোগীকে তখন অপ্রাপ্তবয়স্ক বলা হলেও রায়ে বলা হয়েছে ওই সময় তিনি প্রাপ্তবয়স্ক ছিলেন। আর লামিচানে শুরু থেকেই নিজের ওপর আনা অভিযোগ অস্বীকার করে আসছেন লামিচানে।

 

/এফআইআর/    
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম