বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটে রিপোর্টিং করতে চান হাবিবুল বাশার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ জানুয়ারি ২০২৪, ২০:১১আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ২০:১১

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) আগামীকাল রবিবার থেকে মিডিয়া কাপ ক্রিকেট আয়োজন করতে যাচ্ছে। আজ শনিবার দুপুরে বিওএ অডিটরিয়ামে টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন ছাড়াও ড্র, জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়েছে। 

এবারের আসরে পল্টন মাঠে ৩২টি মিডিয়া হাউজ অংশগ্রহণ করছে। এই টুর্নামেন্ট হচ্ছে নকআউট পদ্ধতিতে। মোট ৮ গ্রুপে থাকবে চারটি করে দল। 

টুর্নামেন্টের প্রথম ম্যাচে সকাল ৯টায় মুখোমুখি হবে বাংলাদেশ টেলিভিশন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক তানভীর আহমেদ টিটু ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। 

আজ সংবাদ সম্মেলনে অতিথি ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই তারকা মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। 

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এই টুর্নামেন্ট নিয়ে বলেছেন, ‘আশা করি টুর্নামেন্টটি সফলভাবে শেষ হবে। এটি দারুণ এক উদ্যোগ। পেশাগত ব্যস্ততার মধ্যেও সাংবাদিকদের সুন্দর একটি বিনোদনের উপলক্ষ।’

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার মজার ছলে বলেছেন, ‘আজকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। টুর্নামেন্ট চলাকালেও আসতে চাই। এই টুর্নামেন্টের রিপোর্টিংটা আমি নিজে করতে চাই।’

বিএসজেএ-মিডিয়া কাপ ক্রিকেটে এবার পাওয়ার্ড বাই হিসেবে স্পন্সর করেছে বসুন্ধরা কিংস। এছাড়াও পৃষ্ঠপোষক হিসেবে আছে দ্য প্ল্যাটফর্ম।

আজ বিওএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএসজেএ সাধারণ সম্পাদক আনিসুর রহমান, টুর্নামেন্ট কমিটির আহবায়ক রায়হান আল মুঘনি, সদস্য সচিব রবিউল ইসলাম ও সহ-সভাপতি বর্ষণ কবিরসহ আরও অনেকে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম