টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিল্ডিংয়ে মনোনিবেশ করতে চায় শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৪, ২১:১৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ২১:১৯

গত বছর ওয়ানডে বিশ্বকাপে বাজে ফিল্ডিংয়ের মাশুল দিতে হয়েছিল শ্রীলঙ্কাকে। সাবেক চ্যাম্পিয়নরা লিগ পর্বের শেষের আগের দল হিসেবে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের ছোট ফরম্যাটে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফিল্ডিং যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেই প্রচেষ্টা থাকবে লঙ্কানদের। নতুন নির্বাচিত টি-টোয়েন্টি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা জানালেন, ফিল্ডিংয়ে মনোনিবেশ করতে চায় তার দল।

বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিং করেন হাসারাঙ্গা। ১৯ রানে ৭ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। রবিবার আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে তার অভিষেক হতে যাচ্ছে টি-টোয়েন্টি দিয়ে। স্বাভাবিকভাবে এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আর তাই এখন থেকে ফিল্ডিংয়ে নিজেদের শুধরে নিতে চায় শ্রীলঙ্কা। গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ১৬টি ক্যাচ ছেড়েছিল তারা। সাদা বলের ক্রিকেটে যেন বাজে ফিল্ডিংয়ের দুর্দশা থেকে বেরিয়ে আসতে পারছে না দলটি।

প্রথমবার নেতৃত্ব দেওয়ার আগে হাসারাঙ্গা শনিবার বলেছেন, ‘মাঠের বাইরে আমি দলকে বলেছি যে ফিল্ডিং হতে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আপনি ব্যাট কিংবা বল যতই ভালো করুন না কেন ফিল্ডিং বাজে হলে আপনাকে ভুগতে হবে। ফিল্ডিং নিয়ে কোনও আপোস নয়।’

বিশ্বকাপের জন্য এখন থেকে সেই ঘাটতি পূরণের প্রচেষ্টা থাকবে বললেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার, ‘বিশ্বকাপের আগে আরও পাঁচ মাস হাতে আছে। আমাদের ক্রিকেটে উন্নতি করতে ফিল্ডিং হচ্ছে সহজতর পথ। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি জয়-পরাজয়ে অনেক বড় পার্থক্য তৈরি করে।’

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ